crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষক জেলহকের মেয়ের ভবিষ্যতের জন্য ৫ লাখ টাকা এফডিআর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৫, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ

মইনুল ইসলাম মিশুক, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি।।
বাসায় গ্যাস বিস্ফোরণে নিহত হোমনা রেহানা মজিদ মহিলা কলেজের প্রভাষক মো. জেলহকের তিন বছর বয়সী মেয়ে হুররাম জান্নাতের নামে পাঁচ লাখ টাকার ১০ বছর মেয়াদি এফডিআর করা হয়েছে। শিশুটির ভবিষ্যৎ ও পড়াশোনার জন্য এ অর্থ দেওয়া হয়েছে। আজ সোমবার বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিশুটির দাদা মো. ওসমান গণির হাতে এ অর্থের চেক তুলে দেওয়া হয়।

গত ৩১ মার্চ বাসায় গ্যাস বি*স্ফোরণে অ*গ্নিদগ্ধ হয়ে মারা যান রেহানা মজিদ মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. জেলহক ও তার স্ত্রী গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা উম্মে হুমাইরা। তাদের একমাত্র মেয়ে হুররাম জান্নাত অন্য কক্ষে থাকায় বেঁচে যায়।

শিশুটির ভবিষ্যৎ ও পড়াশোনার কথা বিবেচনা করে উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা পরিবার দুই লাখ এবং কলেজের পক্ষ থেকে তিন লাখ টাকা দেওয়া হয়। পাঁচ লাখ টাকা শিশুটির নামে ১০ বছর মেয়াদি এফডিআর করা হয়েছে।

সূত্রে জানা যায়, নিহত জেলহক ২০২২ সালে ফেব্রুয়ারিতে হোমনা উপজেলা সদরের রেহানা মজিদ মহিলা কলেজের ব্যবস্থানা বিষয়ের প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি স্ত্রীর কর্মস্থল দাউদকান্দির ভাড়া বাসায় থাকতেন।

‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা রক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’ -প্রতিপাদ্যে উপজেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অবসর ও মৃত্যুবরণকারী মোট ২৪ জন শিক্ষক-কর্মচারীকে সম্মাননা ও অনুদান দেওয়া হয়। তাদের মধ্যে ১৯ জন শিক্ষক ও পাঁচজন কর্মচারী রয়েছেন। মারা গেছেন সাতজন শিক্ষক ও দুইজন কর্মচারী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন। বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ফারজানা শেলী, সহকারী শিক্ষা কর্মকর্তা আবু হানিফ, অধ্যক্ষ মো. মজিবুর রহমান, মাওলানা আবদুস সাত্তার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সালামত উল্লাহ, প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম শরীফ, আমেনা বেগম, কেএম আতিকুর রহমান, মো. লুৎফর রহমান ও দুলাল মিয়া প্রমুখ।
শেষে প্রয়াত শিক্ষক-কর্মচারীদের জন্য মাগফিরাত এবং অবসরগ্রহণকারী ও সকল শিক্ষকদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. সাইদুল হক।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে ক্যান্টনমেন্ট ঘেরাওয়ে নিহতদের শহীদ হিসেবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন

বাংলাবান্ধা স্থলবন্দর নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার নির্দেশ রেলমন্ত্রীর

কোটচঁদপুরে স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগ নেতার হাতুড়িপেটায় ইউপি চেয়ারম্যান আহত

কোটচঁদপুরে স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগ নেতার হাতুড়িপেটায় ইউপি চেয়ারম্যান আহত

হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় দুর্নীতি বিরোধী জাতীয় বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন

ডোমারে বাল্যবিবাহ প্রতিরোধে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

ডোমার বিশিষ্ট ব্যবসায়ী হারুক এর দাফন সম্পন্ন

নীলফামারী পুলিশের সহযোগিতায় প্রায় দেড় হাজার শ্রমিক ধান কাটতে গেলেন

মুরাদপুর দানাহারা মসজিদের উদ্যাগে ৫ম তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১০ মা’দক কারবারি গ্রেফতার

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুই যুবক বিজিবির হাতে আটক