crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৭, ২০২১ ৯:২৩ অপরাহ্ণ

 

আইয়ুব আলী, হোমনা, কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার হোমনায় নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে । এ উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় । সকাল ৯ টার দিকে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা এবং শতকন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যেমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ,কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম । উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহেদুল হক দেওয়ানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূইয়া, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহসীন সরকার , মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ মো. নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেন , ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, সাংবাদিক মো. কামাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান ,সাংবাদিক মো. কামাল হোসেন, ও শিক্ষার্থী মানছুরা আক্তার জেসী প্রমুখ । পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয় ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহের সামান্তা সীমান্তে বিজিবি কর্তৃক আটটি ভারতীয় গরু আটক

ডোমার মিরজাগঞ্জ হাটের বিষয়ে যুবলীগ ও ছাত্রলীগের পাল্টাপাল্টি অভিযোগের তদন্তে আহবায়ক রিমুন

ঘোড়াঘাট উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিএনপির আলোচনাসভা

অসহায় ছিন্নমূল মানুষের জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা ও কম্বল বিতরণ করলেন এমপি টিটু

ময়মনসিংহ বিভাগেও সেরা ইউএনও হলেন হাসান মারুফ

ময়মনসিংহ বিভাগেও সেরা ইউএনও হলেন হাসান মারুফ

সরিষাবাড়ীতে ঠিকাদারের বিরুদ্ধে সড়ক ও জনপথের সরকারি জীবিত গাছ কর্তনের অভিযোগ

সরিষাবাড়ীতে ঠিকাদারের বিরুদ্ধে সড়ক ও জনপথের সরকারি জীবিত গাছ কর্তনের অভিযোগ

মহেশপুরে লিচু খাওয়ার অপরাধে ২ হনুমানকে কুপিয়ে হত্যা করেছে মালিক পক্ষের দুর্বৃত্তরা, স্থানীয়দের বিচার দাবি

ডোমারে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত

শেরপুরে ৬’শ কেজি পলিথিন ব্যাগ জব্দ

মিরপুরের সুবিধাবঞ্চিত বীর মুক্তিযোদ্ধার চিকিৎসার জন্য সাহায্যের আবেদন !