crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস চলাকালীন শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৯, ২০২৬ ৮:০৩ অপরাহ্ণ

 

মইনুল ইসলাম মিশুক , হোমনা প্রতিনিধি।।
কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতায় ফুটবল খেলা চলাকালীন জিসান আহমেদ (১৪) নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার জয়পুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের জালাল হোসেনের ছেলে এবং হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

স্কুল ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার, ৯ নভেম্বর হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতার হোমনা পৌরসভা ও মাথাভাঙ্গা ইউনিয়নের মধ্যকার ফুটবল প্রতিযোগিতা চলছিল।

দুপুরে খেলা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই অজ্ঞান হয়ে পড়লে দায়িতরত্ব রেফারী এবং শিক্ষকরা তাকে দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে তাৎক্ষণিক হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন, প্রধান শিক্ষক লুৎফর রহমান এবং অন্যান্য শিক্ষকবৃন্দ, সহপাঠী, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব।

এ সময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন স্বজনদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয় এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পরিবারের পক্ষ থেকে কেনো অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

প্রথম জানাজা অনুষ্ঠিত হয় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আজ সন্ধ্যা সাড়ে সাতটায়। দ্বিতীয় জানাজা তার বাবা প্রবাস থেকে আসার পর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মা’দকসহ ৩ জন গ্রে’ফতার

রিংভং বনজায়গিদার ভূমিহীন সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচনী তফসিল ঘোষণা

রমেক হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার পাচারের চেষ্টায় ৬ প্রতারক আটক

ঝিনাইদহ র‌্যাব-৬’র অভিযানে মেহেরপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র সক্রিয় সদস্যকে গ্রেফতার

সারা দেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০৫

শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের বিষয়টির সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: পরিকল্পনা উপদেষ্টা

জামালপুরে স্বাস্থ্যবিধি না মানায় ২১জনের জরিমানা

বিশ্বকাপ জয়ী আকবরকে বীর সংবর্ধনা দিলো রংপুরবাসী

পুলিশ একাডেমি থেকে পালালেন ডিআইজি এহসানুল্লাহ