crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় তালাবদ্ধ বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৩, ২০২৪ ৮:৪৫ অপরাহ্ণ

 

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা:
কুমিল্লার হোমনায় তালাবদ্ধ বাসা থেকে লাইভা আক্তার (২৫) নামের এক গৃহবধূর অ’র্ধগলিত লা’শ উদ্ধার করেছে হোমনা থানা পুলিশ। লাইভা আক্তার ফেনী সদর থানার মোহাম্মদ আলী বাজার গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে।

আজ বুধবার সোয়া১০ টার দিকে হোমনা পৌরসভা সদরের ফকির পাড়ার জাহাঙ্গীর আলমের ৬ তলা ভবনের ৫-বি-২ এর পশ্চিম পার্শ্বের শয়নকক্ষ থেকে ওই গৃহবধূর লা’শ উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, আজ ২৩ অক্টোবর হোমনা থানার দৌলতপুর গ্রামের মৃত ফেরদৌস মোল্লার ছেলে শাহবাজ মোল্লা হোমনা থানাকে সংবাদ দেয় যে, মৃত লাইভা আক্তারের স্বামী ওমর ফারুক সৌদি প্রবাসী গত তিনদিন যাবত ভিকটিমকে মোবাইল ফোনে না পেয়ে তার ছোট ভাই শাহবাজ মোল্লাকে ভিকটিমের ভাড়া বাসায় গিয়ে খোঁজখবর নিতে বলেন। এরই পরিপ্রেক্ষিতে আজ বুধবার দুপুর দেড়টার দিকে শাহবাজ ভিকটিম মৃত লাইভা আক্তার এর ভাড়া বাসায় আসেন এবং বাহিরে দরজা তালা লাগানো অবস্থায় দেখতে পান। বিষয়টি বাড়ীর মালিক জাহাঙ্গীর আলমকে অবহিত করলে জাহাঙ্গীর আলমসহ দরজার তালা ভেঙে ভিতরে গিয়ে দেখেন ভিকটিম লাইভা আক্তার এর মৃতদেহ তার শয়ন কক্ষের বিছনায় পড়ে আছে। পরে থানা পুলিশকে সংবাদ দিলে উক্ত সংবাদের ভিত্তিতে হোমনা থানার এসআই(নিরস্ত্র) মোহাম্মদ মঞ্জুর হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত লাইভা আক্তার(২৫) এর মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। মৃতদেহের পড়নে ছিল সাদা-লাল ডোরাকাটা হাফ হাতা গেঞ্জি ও খয়েরী রংয়ের সালোয়ার। মৃতের শরীরের বিভিন্ন অংশ অর্ধগলিত অবস্থায় পাওয়া যায়। মৃতের জিহ্বা ১.৫ ইঞ্চি বাহিরে এবং দাঁতে কামড় দেওয়া ও মুখমন্ডল বিকৃত অবস্থায় আছে।

উল্লেখ্য, ভিকটিমের মাতা এবং স্বামী বর্তমানে প্রবাসে আছে।

হোমনা থানা অফিসার ইনচার্জ মো. জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিকটিমের লাশ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযোগকারীর অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খালিশপুরে অপহরণ করে ধ’র্ষণ, ভিকটিম উদ্ধারপূর্বক আসামী গ্রেফতার

হোমনা পৌরসভায় ১৩ কোটি টাকা ব্যয়ে ওভারহেড ট্যাংক ও পানির ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন

লকডাউনে রংপুরের নরসুন্দর ব্যবসায়ীদের অস্তিত্বের সংকট

শৈলকুপায় তীব্র শীতে বাইরে ঘুমাচ্ছে কওমী মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী

ঝিনাইদহের লাউদিয়ায় আবারো ট্রাক-মাহিন্দ্র সংঘর্ষে নিহত ৩, আহত ৭, হেলপার আটক

ঝিনাইদহে প্রতিবন্ধীর দায়ভার নিলেন পুলিশ সুপার হাসানুুজ্জামান

গাজায় বিমান হামলায় আরও ৩৩ জন নিহত, ২ টি আবাসিক ভবন ধ্বংস

নতুন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ

বাংলাদেশ আর কখনও পেছনে তাকাবে না: প্রধানমন্ত্রী

বাংলাদেশ আর কখনও পেছনে তাকাবে না: প্রধানমন্ত্রী

মহানবী (সা.) এর অবমাননায় জামালপুরে ইউনাইটেড ক্লাবের প্রতিবাদ