crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় অটোরিকশা ছিনতাই

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৮, ২০২২ ১০:০১ অপরাহ্ণ
হোমনায় অটোরিকশা ছিনতাই

 

 

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় চালককে কোমল পানীয়’র সঙ্গে নে’শাজাতীয় দ্রব্য খাইয়ে বেহুঁশ করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দু’র্বৃত্তরা। বেহুঁশ চালক শাহিনকে (১৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্স রোডে এ ঘটনা ঘটে। সে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিজ মিয়ার ছেলে।

তার বাবা রফিজ মিয়া জানান, কয়েকজন লোক যাত্রীবেশে তার ছেলে শাহিনের অটোরিকশায় চড়েন। তার সঙ্গে ভাব জমিয়ে কোমল পানিয়’র সঙ্গে নে’শাজাতীয় দ্রব্য খাইয়ে তার ছেলেকে বেহুঁশ করে রাস্তায় নামিয়ে দেয়। শাহিন মাতালের মতো ঘুরাঘুরি করে হেলে দুলে শিল্পকলা মোড়ের সিএনজি স্ট্যান্ডে যায়। সেখানে অন্য চালকরা তাকে নে’শাগ্রস্ত ও অস্বাভাবিক দেখে বাড়িতে পৌঁছে দেয়। বাবা-মায়ের কাছে ছেলের অস্বাভাবিক চেহারা ও অসুস্থ ভাব মনে হলে কিছুক্ষণ পরেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করান। তিনি বলেন, ‘আমরা গরীব মানুষ, ছেলের অটোরিকশাটি উদ্ধারে আইনশৃঙ্খলাবাহিনীর সাহায্য চাই।’

কর্তব্যরত চিকিৎসক ডা. মো. বায়েজিদ বলেন, কী ধরনের নে’শাজাতীয় দ্রব্য খাওয়ানো হয়েছে তা বলা যাচ্ছে না। চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে।

এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, এ ধরনের কোনো অভিযোগ পাইনি। তবে আমি খোঁজ নেব।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নির্বাচনে নিরাপত্তায় ড্রোন ও ডগ স্কোয়াড ব্যবহার করবে আইন-শৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

কেএমপি’র অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করলেন পুলিশ সুপার

কুমিল্লায় প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করলেন পুলিশ সুপার

দিনাজপুরে জেলা প্রশাসনের অভিযানে ১৫ জনের জরিমানা

৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে ৩ উপদেষ্টার পদত্যাগ দাবিতে আন্দোলন হবে: ডাকসু ভিপি

ক্যাথল্যাব-এমআরআইসহ আধুনিক সরঞ্জাম চায় কিশোরগঞ্জ মেডিক্যাল কলেজ

নাসিরনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দাতঁমন্ডল একাদশ চ‍্যাম্পিয়ন

নাসিরনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দাতঁমন্ডল একাদশ চ‍্যাম্পিয়ন

উন্নয়ন বাজেটের ৪০% কৃষি খাতে বরাদ্দের দাবিতে রংপুরে কৃষক সংগ্রাম পরিষদের স্মারকলিপি পেশ

উন্নয়ন বাজেটের ৪০% কৃষি খাতে বরাদ্দের দাবিতে রংপুরে কৃষক সংগ্রাম পরিষদের স্মারকলিপি পেশ

বাংলাদেশ – বৃটেন মৈত্রী গ্রুপের সদস্য নির্বাচিত হওয়ায় এমপি টিটুকে নাগরপুর- দেলদুয়ারবাসীর শুভেচ্ছা