crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় গ্যাস লাইনের রাইজার চুরি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৪, ২০১৯ ৩:১৬ অপরাহ্ণ

মোসারফ হোসেন, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় এক রাতে পনেরো বাড়ির গ্যাস সরবরাহ লাইনের রাইজার চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে উপজেলা সদর এলাকায় ব্যাপক চুরির এ ঘটনা ঘটে। ইদানিং চোরের উপদ্রবের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। আজ এ বাড়িতে ,কাল ও বাড়িতে চোর হানা দিচ্ছে। সাধারণ মানুষের ঘুম কেড়ে নিচ্ছে চোরেরা।

এলাকা ঘুরে জানা গেছে, উপজেলা সদরের আদর্শ উচ্চ বিদ্যালয় ও কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-০৩ অফিস রোডের পনেরোটি বাসার গ্যাস সরবরাহ লাইনের রাইজার ও শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামের বাথরুম থেকে সেনিটারি মালামাল চুরি হয়েছে।

রাইজার মালিক- মো. জয়নাল আবেদীন, দুলাল মিয়া, মো.আরিফুল ইসলাম, শহিদুল্লাহ, ফজলু মিয়া, আবদুল মতিন, মো. সিরাজুল ইসলাম, জহিরুল ইসলাম, মতিউর রহমান, মো. তোফাজ্জল হোসেন, আ.মান্নান, সহিদুল্লাহ মো. আসাদ, মো. জামাল মিয়া, মো. জালাল উদ্দিন তাদের বাড়ির রাইজার এবং শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামের বাথরুমের সেনেটারি মালামালও চুরি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে রহস্য উদঘাটনের দাবী জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।এ বিষয়ে ক্ষতিগ্রস্ত মো. শহিদুল্লাহ এ সব গ্যাস রাইজার চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।

হোমনা ক্রীড়া পরিষদের কেয়ার টেকার মোরশেদ আলম জানান, গতকাল রাতে শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামের বাথরুমের তালা ভেঙ্গে রুমের সেনেটারি সব মালামাল চুরি হয়ে গেছে ।

হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী বলেন, চুরির ঘটনার কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বাজিতপুরে মাইকে ঘোষণা দিয়ে দু’গ্রামের লোকজনের মধ্যে ‘রক্তক্ষয়ী’ ‘সংঘর্ষে’ ‘নিহত’ ১, ‘আহত’ শতাধিক

ঝিনাইদহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অংশীজনের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মাদারগঞ্জে গ্রাহকদের কয়েক কোটি টাকা নিয়ে উধাও ভুয়া সংস্থা

অবশ হয়ে পড়েছে ইউএনও ওয়াহিদার বাবার দুই পা

ঝিনাইদহে সতর্কাতায় সেনাটহল অব্যাহত

কেএমপির দৌলতপুর থানা পুলিশের অভিযানে ৮০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

ঝিনাইদহ থানা পুলিশের সফল অভিযানে হারিয়ে যাওয়া শিশু উদ্ধার

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্স এর সাক্ষাৎ

মৌলভীবাজারে এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আলোচনাসভা

মৌলভীবাজারে এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আলোচনাসভা

ডোমারে ওসি মোস্তাফিজার রহমান এর বিদায় সংবর্ধনা