crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় সার্কেল এএসপি’র নেতৃত্বে নিখোঁজের ১২দিন পর যুবকের লাশ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৬, ২০২০ ৩:৫৯ অপরাহ্ণ


মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :

কুমিল্লার হোমনায় নিখোঁজের ১২ দিন পর (হোমনা-মেঘনা) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো.ফজলুল করিমের নেতৃত্বে ফয়সাল (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ । আজ মঙ্গলবার (১৬ জুন,২০২০ খ্রি.) সন্ধ্যা ৭ টায় দুলালপুর আমিরুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন চারতলা ভবনের নীচ তলার একটি কক্ষের মাটির নিচ থেকে জবাই করা বস্তাবন্দি লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুলালপুর ইউনয়িনের রাজনগর গ্রামের মুকবল মিয়ার ছেলে ফয়সাল (১৮) এর সাথে একই গ্রামের ফুল মিয়ার মেয়ে মেহেদী আক্তারের প্রেমের সম্পর্ক ছিল । ফয়সাল ঢাকায় একটি কোম্পানিতে চাকুরী করে । প্রেমের টানে প্রায়ই সে বাড়ি চলে আসত । এ বিষয়টি মেয়ের পরিবার মেনে নিতে পারত না । এ নিয়ে দুই পরিবারের মাঝে মনোমালিন্য চলে আসছিল । গত (৫ জুন,২০২০খ্রি.) রাত সাড়ে ৯ টার দিকে ভিকটিম ফয়সাল তার মামা নজরুল ইসলামের বাসার ছাদে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল । হঠাৎ একটা ফোন আসলে সে চলে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল।

(হোমনা-মেঘনা) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফজলুল করিম বলেন, গত ৫জুন,২০২০ খ্রি. তারিখ রাত অনুমান সাড়ে ৯ টার দিকে ভিকটিম ফয়সাল তার মামা নজরুল ইসলামের বাসার ছাদে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। হঠাৎ একটা ফোন আসলে সে চলে যায়। এরপর থেকে নিখোঁজ ছিল। এ ঘটনায় গত ৭ জুন,২০২০ খ্রি. তারিখে হোমনা থানায় সাধারণ ডায়েরী করলে আমরা তদন্ত শুরু করি। গত ৯ জুন,২০২০ খ্রি. তারিখে মেয়েটির মা ( যার সাথে ছেলেটির সম্পর্ক) রক্তমাখা পলিথিনের বস্তা খালের পানিতে পরিস্কারের খবর পেয়ে আমরা গিয়ে জব্দ করি এবং সন্দেহ ঘনীভূত হয়।এ ঘটনায় গত ১৩ জুন,২০২০ খ্রি. তারিখে হোমনা থানায় অপহরণ মামলা হয়। উল্লেখ্য, জিডি হওয়ার সাথে সাথে পুলিশ সুপার কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম মহোদয়ের সরাসরি দিঙ নির্দেশনায় আমি, ডিবি কুমিল্লা, হোমনা থানা পুলিশ কাজ শুরু করি। প্রযুক্তির সহায়তায় আজ দুপুর ১ টায় মেয়েটির ভাইকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের কথা স্বীকার করে। তার দেয়া তথ্যমতে আমিরুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্মিতব্য বিল্ডিংয়ের নিচতলায় বালুর নিচ হতে ভিকটিম এর লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বোঝা যাবে আর কারা কারা এ হত্যাকান্ডের সাথে জড়িত, আর কী উদ্দেশ্যে হত্যা করা হয়েছে ।



ভিকটিমের লাশ উদ্ধারের সময় পুলিশ পরিদর্শক (ডিবি) ইফতিয়ার হোসেন, ওসি মো. আবুল কাযেস আকন্দ, ওসি (তদন্ত) আমিনুর রসুল, সহকারী পুলিশ পরিদর্শক (ডিবি) পরিমল চন্দ্র দাস পিপিএমসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গফরগাঁওয়ে সিএনজি নিয়ে ছাগল চুরি করতে গিয়ে আটক ৩

পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

হোমনায় মরহুম বাচ্চু চেয়ারম্যান মানব কল্যাণ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

একটি গণতান্ত্রিক, স্বাধীন ও সার্বভৌম দেশে সংবাদ মাধ্যমের অনুপস্থিতির কথা ভাবাই যায় না : প্রধান বিচারপতি

সরিষাবাড়ীতে সরকারি রাস্তার গাছ কেটে নিল ছাত্রলীগ কর্মী শরীফ আহম্মেদ নিরব

পুঠিয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, দ্বিতীয় স্ত্রী গ্রেফতার

মিতু হত্যা মামলায় নতুন দুই আসামি গ্রেফতার

মিতু হত্যা মামলায় নতুন দুই আসামি গ্রেফতার

জুড়ীতে বনভূমি দখল করে ফিশারী নির্মাণের অভিযোগ, চলাচলের ঝুঁকিতে শিক্ষার্থীরা

মহিউদ্দিনকে আহ্বায়ক করে হোমনা উপজেলা বিএনপির কমিটি গঠন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার