crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার চেষ্টা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১২, ২০১৯ ৪:১০ অপরাহ্ণ

প্রতীকী ছবি।

মো. ইব্রাহিম খলিল, হোমনা,কুমিল্লা >>
কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুরের আখন্দপাড়ায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার উদ্দেশে পিটিয়ে আহত করেছে স্বামী , শাশুড়ি-ননাসসহ পরিবারের লোকজন।
আজ শুক্রবার সকালে চান্দেরচর ইউনিয়নের আখন্দপাড়ায় হানিফ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে । প্রতিবেশীরা আহত গৃহবধূকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন।

জানা যায়, উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর আখন্দ পাড়ার আবদুল বাতেন মোল্লার মেয়ে সুইটি আক্তারের ইসলামী শরিয়া মোতাবেক একই পাড়ার সানাউল্লার ছেলে মোঃ হানিফ মিয়ার সাথে বিয়ে হয়।বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে একটি সন্তানও রয়েছে।

গৃহবধূ সুইটির বাবা জানান, মেয়েকে বিয়ে দেয়ার সময় নগদ টাকা ও স্বর্ণালংকার মিলিয়ে তিন লাখ টাকার বেশি দেয়া হয়েছে। বিয়ের পর স্বামীর পরিবারের নির্যাতনে গর্বের একটি সন্তান নষ্ট হয়ে যায়। পরে মেয়ের সুখের জন্য সম্পূর্ণ টাকা দিয়ে জামাইকে বিদেশে পাঠিয়ে দেই ।সে সময় মেয়ের ঘরে আমার একটি নাতী হয়।কয়েক বছর বিদেশ করার পর দেশে এসে মেয়ের ওপর একই নির্যাতন চালাতে শুরু করে এবং টাকা দেয়ার জন্য চাপ দেয়। টাকা দিতে না পাড়ায় দীর্ঘ এক বছর মেয়েকে তার শ্বশুর বাড়িতে উঠতে দেয় নাই। আজ (শুক্রবার) সকালে মেয়ে স্বামীর বাড়িতে গেলে তাকে একা পেয়ে যৌতুকের দাবিতে পিটিয়ে হত্যার চেষ্টা করে।

নির্যাতিতা গৃহবধূ সুইটি আক্তার বলেন, ‘ওদেরকে টাকা দিলেই সব ঠিক, টাকা না দিলেই আমাকে খুন করে ফেলার হুমকি দেয়।আজও আমি বাড়িতে গেলে আমার শাশুড়ি ও স্বামী বলে টাকা নিয়ে এসেছিস? আমি না বলায় আমাকে হাত-পা বেধে ফেলার চেষ্টা করে। আমার চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন চলে এলেও ওরা আমাকে রেহাই দেইনি। ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিলো।’

এ বিষয়ে হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী জানান, বিষয়টি শুনেছি তবে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

করোনা ভাইরাসে আক্রান্ত মেয়র আতিক ও তার স্ত্রী

করোনা ভাইরাসে আক্রান্ত মেয়র আতিক ও তার স্ত্রী

লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের উদ্যোগে নাসিরনগর গোর্কণ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় পাঁচ লাখ টাকার চেক বিতরণ

কেএমপি’র অভিযানে মাদক, গুলি ও নগদ অর্থসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার

তেঁতুলিয়ায় গরুর হাট বসাতে গিয়ে জরিমানা খেলো ইজারাদার

তেঁতুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নি’হত ১

তেঁতুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নি’হত ১

ঝিনাইদহে লক্ষাধিক টাকার দোকান ভাড়া মওকুফ করলেন পাগলা কানাই মধু মার্কেটের মালিক

দিঘলিয়ায় কেন্দ্রীয় বিএনপি নেতা আাজিজুল বারী হেলালের আগমন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা

হোমনা সেন্ট্রাল হাসপাতাল লকডাউন ঘোষণা

কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক সোহানা নাসরিন

হিলিতে সাংবাদিকের ওপর স*ন্ত্রাসী হা*মলা ও চাঁ*দাবাজির অভিযোগে পলাতক আসামি আটক