crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হাদির হ*ত্যাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২০, ২০২৫ ৯:০০ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেছেন, আগামীকাল বিকেল সোয়া ৫টার মধ্যে শরিফ ওসমান হাদির হ*ত্যাকারীদের গ্রেফতারে বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো জবাব না এলে আবারও শাহবাগে অবস্থান নেওয়া হবে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শরিফ ওসমান হাদির জানাজা শেষে তিনি এ কথা বলেন।

এসময় হাজারো মানুষ রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয়। সেখানে হাদির হ*ত্যাকারীদের গ্রেফতারে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ।

এ সময় উপস্থিত লোকজন ‘ইনকিলাব, ইনকিলাব-জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘দিল্লি না ঢাকা-ঢাকা, ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তারা শাহবাগ মোড়ের নাম পরিবর্তন করে ‘হাদি চত্বর’ রাখার দাবিও জানান।

এর আগে, বিকেল সাড়ে ৩টার পর থেকে শাহবাগ মোড়ে জড়ো হতে থাকে লোকজন। এসময় সেখানে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

হাদির দাফন শেষে বিকেল সাড়ে ৪টার পর শাহবাগে জমায়েত বড় হতে থাকে। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। অনেককে সেখানেই আসরের নামাজ আদায় করতে দেখা যায়।

এর আগে দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিকেল ৩টা ৪৮ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন শরিফ ওসমান হাদি।

গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন তিনি।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

গত বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল তার মরদেহ দেশে পৌঁছায়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জাতীয় শুদ্ধাচার ২০২১- এ কক্সবাজারের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন চকরিয়ার ইউএনও

ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের আশা বাড়াল শ্রীলঙ্কা

মধুপুর শোলাকুড়ি আদর্শ ও গুচ্ছ গ্রামে ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

করোনা সংকটে ‘দূরে থেকে পাশে দাঁড়াই, অনাহারীর আহার যোগাই’ স্লোগানে ঝিনাইদহের স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রবর্তন’

লকডাউনে রংপুরের নরসুন্দর ব্যবসায়ীদের অস্তিত্বের সংকট

জামালপুর হাসপাতালের অফিস সহকারী মোস্তফা ঘুষের ১ লাখ ৩৩ হাজার টাকাসহ দুদকের হাতে আটক

নাসিরনগরে বঙ্গবন্ধুর জম্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালিত

বঙ্গবন্ধু বাঙালি জাতির জন্য আত্মোৎসর্গ করে গেছেন : প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে: মির্জা ফখরুল

গৌরীপুরে জেলা আওয়ামী লীগের সদস্য নাজনীন আলমের ঈদ শুভেচ্ছা