crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হরিনাকুন্ডুতে গৃহবধুকে নির্যাতনের পর মুখে বিষ ঢেলে হত্যা, শ্বশুর- শাশুড়ি গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৩, ২০১৯ ৪:২৭ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি >>
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের চর আড়–য়াকান্দি গ্রামের গৃহবধূ সোনালী খাতুনকে বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগে শ্বশুর শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। নিহত সোনালী চর আড়–য়াকান্দি গ্রামের মহিউদ্দীনের ছেলে বিপুলের স্ত্রী এবং সোহাগপুর গ্রামের খাকচার আলীর মেয়ে। নিহত সোনালীর পিতা খাকচার আলী বাদী হয়ে হরিণাকুন্ডু থানায় জামাই বিপুল, শাশুড়ি সুফিয়া খাতুন ও শ্বশুর মহিউদ্দিনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয় তার মেয়েকে নির্যাতনের পর মুখে বিষ দিয়ে হত্যা করেছে জামাই বিপুল তার মা সুফিয়া ও শ্বশুর মহিউদ্দিন। অভিযোগে বলা হয় গত ২৭ জুন পরের ক্ষেতে কাজ করে বাড়ি এসে জামাই বিপুল দেখে তার স্ত্রী পাড়য় বেড়াতে গেছে। এই অপরাধে তাকে বেধড়ক পেটায়। সোনালী খাতুন অসুস্থ হয়ে পড়লে স্বামী বিপুল ও তার মা সুফিয়ার সহযোগিতায় মুখে বিষ ঢেলে দেয়। এই দৃশ্য পাশের বাড়ীর পিঞ্জিরা খাতুন নামে এক গৃহবধু ঘটনাস্থলে এসে দেখে ফেলে।

গৃহবধু পিঞ্জিরা খাতুন বলেন, সোনালী আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে তার স্বামী বিপুল ও বিপুলের মা সুফিয়া অনেক মারধর করে এবং তার মুখে জোরপূর্বক বিষ ঢেলে দিয়েছে। আমাকে যে অমানুষিক নির্যাতন করে আমার মুখে বিষ ঢেলে দিয়েছে আমি যদি মারা যেই তাহলে তুই সবাইকে সত্যটা জানিয়ে দিস। মুমূর্ষু অবস্থায় সোনালীকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোনালীর মৃত্যু ঘটে।

এ বিষয়ে হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, মামলা দায়েরের পর নিহতের শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পণ্য পরিবহণ মালিক-শ্রমিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

প্রতিনিধি আবশ্যক

ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান

ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান

সুনামগঞ্জে জাতীয় যুব দিবস-২০১৯ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ঝিনাইদহে নবজাতক শিশু উদ্ধার, চিকিৎসার দায়িত্ব নিলেন ওসি মিজান

হোমনায় বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান

চরাঞ্চল ও হাওরাঞ্চল নিয়ে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

জামালপুরে সাংবাদিকের দু’পা ভেঙ্গে দেওয়ার মূলহোতা সন্ত্রাসী কসাই রুনুখানসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

ডোমারে অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহ কাজের উদ্বোধন

ডোমারে অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহ কাজের উদ্বোধন

রংপুরে ৩২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব