crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

স্বাস্থ্যবিধি না মেনে জমজমাট পঞ্চগড় ঈদ বাজার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৬, ২০২০ ৩:৩৭ অপরাহ্ণ

আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
করোনা পরিস্থিতিতে পঞ্চগড়ে দিন দিন বাড়ছে করোনা সংক্রমিত রোগী।একজন দুইজন করে বেড়ে এবার গত ২৪ ঘন্টায় ৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়ে জেলার মোট ১৯ জনে দাঁড়িয়েছে।
এদিকে স্বাস্থ্যবিধি মানার জন্য জেলা ও উপজেলা প্রশাসন জোর তাগিদ দিলেও কোন কাজে আসছে না । কে শুনে কার কথা। যে যার মত চলছে। 
স্বাস্থ্যবিধিসমুহ মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও শনিবার (১৬ মে) দুপুরে  পঞ্চগড় ঈদ বাজার ঘুরে দেখা গেছে, শপিংমলগুলোয় কোন সামাজিক দূরত্বের বালাই নেই। এমনকি অনেক ব্যবসায়ীকে মাস্ক পর্যন্ত ব্যবহার করতে দেখা যায় নি। লকডাউনকে উপেক্ষা করে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন বিভিন্ন বাজার হাটে। শহর ও গ্রাম থেকে পঞ্চগড় বাজারে ঝাঁকে ঝাঁকে মানুষ এসে জনস্রোতে পরিণত হয়েছে।
জুতা,কসমেটিকস, কাপড়ের দোকানে উপচে পড়া ভির, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব।বাজারে ঢুকেই শুরু হয় হুরোহুরি করে কেনাকাটা কে কার আগে শেষ করবে  তার প্রতিযোগিতায় ।
এদিকে গণপরিবহণ চলাচল বন্ধ থাকায় অটো রিকশা-ভ্যানে গাদাগাদি করে আসছে  মানুষ। ঠিক যেন পুরনো পঞ্চগড় করোনা ভাইরাস নামে যে মরণব্যাধি মহামারি আছে তার কথা খেয়াল নেই জনমনে। পঞ্চগড় শহরের রাস্তায় পুলিশ সাইরেন বাঁজিয়ে চললে ও শহরের ভিতরে দেখা যায়নি কোন পুলিশ সদস্যকে। ফলে নিয়ন্ত্রণহীনভাবে চলছে শহরের বিপণি বিতানগুলো। আর এই অবোধ মানুষগুলোর জন্যই সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে বলে স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ।
এই বিষয়ে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানালেন,  প্রশাসনের তরফ থেকে বাজারে বাজারে গিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে। এমনকি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোতে বলা হচ্ছে। প্রশাসনের পক্ষ হতে যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

ঘোড়াঘাটে ট্রাক-নসিমন সং’ঘর্ষে ব্যবসায়ী নি’হত, আ’হত ৬

ঝিনাইদহে সিও সংস্থাসহ প্রতিটি দপ্তরে হাত ধুয়ে অফিসে প্রবেশের নোটিশ, সামনে বসানো হয়েছে বেসিন

সারা দেশে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭

সাদুল্লাপুরে মহামারী করোনাভাইরাসের চিকিৎসার নামে প্রতারণা, কবিরাজ গ্রেফতার

হোমনায় দুর্গপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে আইনশৃৃঙ্খলা বাহিনী

হোমনায় দুর্গপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে আইনশৃৃঙ্খলা বাহিনী

গণপরিবহণ আগের ভাড়ায় ফিরে না গেলে কঠিন ব্যবস্থাঃ হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের

নারায়ণগঞ্জে পালিত হলো ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি

ঘোড়াঘাটে আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, থানা থেকে সরিয়ে নেয়া হলো সেনা সদস্যদের

রংপুরে সোনালী ব্যাংকের ৭ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে করোনা উপসর্গ, বাজার শাখা লকডাউন