crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠিত হওয়া প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধান পদে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৫, ২০২৬ ৩:০১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
এনটিআরসিএ’র নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধান পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা দ্রুত শুরু করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভাইভা প্রত্যাশী শিক্ষকরা। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ৮ম এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধান পদের ভাইভা প্রত্যাশী শিক্ষকদের ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তনের সূচনা হয়েছে তা সর্বমহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রীর উৎপাদন ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার যে সুদূরপ্রসারী পরিকল্পনা তার সাথে শিক্ষক সমাজ সম্পূর্ণ একমত এবং তা বাস্তবায়নে আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

প্রধানমন্ত্রীর উক্ত পরিকল্পনা বাস্তবায়নে দরকার সৎ, যোগ্য, মেধাবী ও আধুনিক প্রযুক্তি নির্ভর ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একদল দক্ষ শিক্ষা প্রশাসক ও নেতৃত্ব। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় দেশের সকল এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধান নিয়োগ, শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে কেন্দ্রীয়ভাবে গ্রহণের সাহসী পদক্ষেপ গ্রহণ করে যা সর্ব মহলে ব্যাপক প্রশংসিত হয়।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধান নিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিনের দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রাথমিক অবসান হয়েছে, যা শিক্ষক সমাজের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল।

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক গত ১৮ এপ্রিল এনটিআরসিএর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধান পদের লিখিত পরীক্ষা সম্পন্ন হয়। উক্ত পরীক্ষার ফলাফল গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে প্রকাশিত হয়। উক্ত পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে।

পরীক্ষায় প্রায় ৫৩ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং ১৪ হাজার ৯৪২জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। বিশেষজ্ঞ প্যানেল কর্তৃক প্রণীত সিলেবাস অনুসারে উক্ত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ণ করা হয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট) উত্তরপত্র মূল্যায়ন করে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণে বিলম্ব হচ্ছে যা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। সম্পূর্ণ স্বচ্ছ ও ত্রুটিমুক্ত লিখিত নিয়োগ পরীক্ষার মাধ্যমে এমপিওভুক্ত প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধান পদে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুততম সময়ের মধ্যে মৌখিক পরীক্ষা গ্রহণের কার্যক্রম শুরু করার জোর দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো. আমজাদ হোসেন, মফিজুল ইসলাম, মো. তারিকুল ইসলাম, মো. রুহুল আমিনসহ প্রমুখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

স্বাধীন ট্রাভেলস্ গাড়ীর ধা’ক্কায় খালেক চৌকিদার নি’হত

স্বাধীন ট্রাভেলস্ গাড়ীর ধা’ক্কায় খালেক চৌকিদার নি’হত

শেরপুরের ঝিনাইগাতীতে বড়দিন পালিত

ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম এর উদ্যোগে ভোক্তা অধিকার আইন ও নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহ- চুয়াডাঙ্গা সড়কে ট্রাক চাপা দিয়ে প্রথম স্ত্রীকে হত্যার অভিযোগ ট্রাকচালক স্বামীর বিরুদ্ধে

কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য আটক

ডোমারে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

‘চাহিবামাত্র’ চিকিৎসকদের আইডি কার্ড দেখানোর আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের

যেকোনো পরিস্থিতিতে ২০২৬ সালের জুনে নির্বাচন: প্রধান উপদেষ্টা

ডোমারে হেযবুত তওহীদ এর সংবাদ সম্মেলন

লণ্ডন মেট্রোপলিটন পুলিশে যোগদান করলেন ব্রিটিশ বাংলাদেশি হোমনার কৃতী সন্তান ব্যারিস্টার ইমরান খান