crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ২:২৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সুনামগঞ্জ ও সিলেটে বন্যার্তদের পাশে আইজিপি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৩, ২০২২ ৯:৩৭ অপরাহ্ণ
সুনামগঞ্জ ও সিলেটে বন্যার্তদের পাশে আইজিপি

 

 

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মানবিক সহায়তা নিয়ে সিলেট ও সুনামগঞ্জের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন।

তিনি আজ (২৩ জুন) সুনামগঞ্জ জেলা শহর থেকে দূরবর্তী বাদাঘাট হাই স্কুল মাঠ, আমবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিশ্বম্ভরপুর থানায় আশ্রয় নেওয়া বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। আইজিপি প্রায় আড়াই ঘণ্টা ধরে স্পিড বোটে অবস্থান করে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন এবং তাদের খোঁজ-খবর নেন।

আইজিপি বিশ্বম্ভরপুর থানা ভবনে আশ্রয় নেয়া ৩২টি পরিবারের সদস্যদের দেখতে যান। তিনি তাদের সাথে কথা বলেন, তাদের প্রত্যেকের প্লেটে পুলিশের রান্না করা খাবার তুলে দেন। এ ৩২টি পরিবারকে প্রতিদিন পুলিশের রান্না করা খাবার দেয়া হচ্ছে। বন্যা শুরুর পর থেকেই বন্যা দুর্গত মানুষকে থানা, ফাঁড়িসহ পুলিশের বিভিন্ন স্থাপনায় আশ্রয় দেয়া হয়েছে। তাদেরকে রান্না করা খাবার দেয়া হচ্ছে।

পরে বিশ্বম্ভরপুর থানা প্রাঙ্গনে অপেক্ষমান সাংবাদিকদের সাথে আলাপকালে আইজিপি বলেন, আকস্মিক বন্যায় অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে, তাদের পশু-পাখির ক্ষতি হয়েছে। তাদের দুর্ভোগ লাঘবে সরকার, সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ কাজ করছেন।

আইজিপি বলেন, আশার কথা হচ্ছে বন্যার পানি কমতে শুরু করেছে। বন্যা পরবর্তী সময়ে ত্রাণ ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সবাই মিলে এ দুর্যোগ মোকাবেলা করবো।

পরে আইজিপি সিলেটের সাহেবের বাজার হাই স্কুল এবং কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে ত্রাণ বিতরণ করেন।

পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (লজিস্টিকস) মোঃ তওফিক মাহবুব চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, এসএমপি কমিশনার নিশারুল আরিফ, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিল্পব বিজয় তালুকদার, সুনামগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সিলেটের পুলিশ সুপার মোঃ ফরিদ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

হোমনায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎবার্ষিকীতে যুব ঋণ বিতরণ

হোমনায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎবার্ষিকীতে যুব ঋণ বিতরণ

শৈলকুপায় বৃদ্ধকে পি-টি-য়ে হাসপাতালে পাঠালো আনসার সদস্য

ময়মনসিংহে সাফজয়ী ৮ নারী ফুটবলারকে সংবর্ধনার দেওয়ার সিদ্ধান্ত

ময়মনসিংহে সাফজয়ী ৮ নারী ফুটবলারকে সংবর্ধনার দেওয়ার সিদ্ধান্ত

কুষ্টিয়া পৌর গোরস্থান মসজিদের সভাপতি হিসেবে শেখ হাবিবুর রহমান হাবিব পূনঃনির্বাচি

রানীশংকৈলে প্রাথমিক শিক্ষা পদক, ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রানীশংকৈলে প্রাথমিক শিক্ষা পদক, ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

খালিশপুর থানা পুলিশের অভিযানে অ স্ত্র স হ ২২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ডোমারে নেসকো লিঃ এর নির্বাহী প্রকৌশলীর অনিয়ম- অব্যবস্থাপনায় গ্রাহক ভোগান্তি চরমে

ঘোড়াঘাটে আসামী ধরতে গিয়ে হে’নস্থার শিকার পুলিশ

ঝিনাইদহে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত-৫