crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি চার শতাধিক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৯, ২০২৫ ১০:০৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৪০৬ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৯৮ জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে।

এছাড়া, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৮৯ জন, (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, খুলনা বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন ও সিলেট বিভাগে ২ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ২৮ জন পুরুষ ও ২৪ জন নারী। হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৫৯৪ জন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গাইবান্ধায় ডিবি কর্তৃক চোরাই মোটরসাইকেল ও মোবাইল সেট উদ্ধারসহ চুরি সিন্ডিকেটের ৬ সদস্য গ্রেপ্তার

কুমিল্লা-০২ হোমনা-মেঘনা আসনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

হোমনায় পৃথক পৃথকভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

আটোয়ারীতে সাজাপ্রাপ্ত আসামী আটক

সারা দেশে ডেঙ্গুজ্বরে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২

খুলনায়  ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৬, এর হাতে মাছ চো’র গ্রে’ফতার

খুলনায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৬, এর হাতে মাছ চো’র গ্রে’ফতার

নেপালকে পায়রা বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে নাসিরনগরে কর্মশালা

প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে নাসিরনগরে কর্মশালা

ঘুস ছাড়া কাজ করেন না ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী, সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

লালমনিরহাটের আদিতমারীতে পলিথিন কারখানার সন্ধান, ১লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা