crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সারা দেশে করোনায় আরও ১৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৯১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৮, ২০২১ ৮:৫৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে  ৩৯১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৬০৩ জনের।

করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সবশেষ পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতেবলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৩৯১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪২ হাজার ২৬৮ জন হয়েছে।

আর গত এক দিনে মারা যাওয়া ১৫ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৩২৯ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬৭৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৯ হাজার ৯৩২ জন হয়েছে।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে করোনা সংক্রমণ ধরা পড়ে। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছরের ৮ মার্চ।  প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যু ঘটে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে রেহানা বেগম,ভাইস চেয়ারম্যান মহাসীন ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার নির্বাচিত

রংপুরের খলিশাকুড়িতে দীর্ঘ আড়াই বছরে হাইটেক পার্ক নির্মাণে নামসর্বস্ব সাইনবোর্ড ছাড়া আর কোনো অগ্রগতি নেই

হোমনায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলোচনা সভা

ঝিনাইদহের কাঞ্চননগর মডেল হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের জেলা প্রশাসকের তহবিলে আর্থিক সাহায্য প্রদান

ডোমারে জাতীয় পাটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মধুপুরে আদিবাসী ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ ও মিছিল

না*শকতার দুই মামলায় মির্জা আব্বাস ও আমান উল্লাহ আমানসহ বিএনপির ৪৫ নেতাকে অব্যাহতি

ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে ১৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রেীয় শোক এবং এক দিনের সাধারণ ছুটি ঘোষণা

রাজশাহীতে দেওয়াল চাপা পড়ে মৃত্যু

রাজশাহীতে দেওয়াল চাপা পড়ে মৃত্যু