crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র জ্যোতি গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ২:৩১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পুত্র সাফি মুদ্দাসির খান জ্যোতিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানী উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ বলেন, ‘ঢাকা জেলার আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমাণ্ডে নিতে আদালতে পাঠানো হবে।

প্রসঙ্গত, ১ সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্ত্রী লুৎফুল তাহমিনা খান, তার পুত্র শাফি মুদ্দাসির খানসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই আদেশ দিয়েছিলেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পর থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত তার বিরুদ্ধে ১৬৫টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৪৭টিই হ’ত্যা মামলা। বেশির ভাগ মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক অনেক মন্ত্রী ও সংসদ সদস্যকে আসামি করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মাদারগঞ্জে স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রী ও পুত্রকে খুন, স্বামী গ্রেফতার

জাতীয় নির্বাচন কবে হবে জানালেন ইসি মাছউদ

খুলনায়  ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৬, এর হাতে মাছ চো’র গ্রে’ফতার

খুলনায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৬, এর হাতে মাছ চো’র গ্রে’ফতার

হাদি হ*ত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন সঞ্জয় ও ফয়সাল

হোমনায় ইলেকট্রনিক্স দোকানে দু:সাহসিক চুরি

আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে উত্তাল প্রেসক্লাব চত্বর

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে উত্তাল প্রেসক্লাব চত্বর

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

রাজনীতিবিদদের ক্ষমতার চেয়ার আর কারাগার খুব পাশাপাশি থাকেঃ প্রধানমন্ত্রী