crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার বিরুদ্ধে দুদকের মামলা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৮, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সরকারি জমি অবৈধভাবে দীর্ঘ ১৬ বছর দখলে রেখে ভাড়া আদায়ের মাধ্যমে ৩৭ কোটি টাকার বেশি অর্থ আ*ত্মসাতের অভিযোগে ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাসহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৮ জুলাই)  দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি জানিয়েছেন।

মামলার আসামিরা হলেন— ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লা, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী থেকে অবসরপ্রাপ্ত) ঢাকা ডিভিশন-১-এর সাবেক নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক নির্বাহী প্রকৌশলী ও বর্তমানে সদস্য (প্রকৌশল ও সমন্বয় বিভাগ) কাজী মো. আবু হানিফ এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ঢাকা সার্কেলের সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী ও বর্তমানে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হারিজুর রহমান।

মামলায় অভিযোগ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে দায়িত্বে থেকে সরকারি জমি দখলে রাখতে সহায়তা করেছেন। ১ নং আসামি ইলিয়াস উদ্দিন মোল্লা দীর্ঘ ১৬ বছর ধরে মিরপুরের ঝিলপাড় এলাকার প্রায় সাত একর সরকারি জমি অবৈধভাবে ভোগদখলে রেখে সেখানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা থেকে ভাড়া আদায়ের মাধ্যমে ৩৭ কোটি ৪৪ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া সরকারি দায়িত্বে থাকা ২, ৩ ও ৪ নম্বর আসামিরা অর্পিত ক্ষমতার অপব্যবহার করে, সরকারের নির্দেশ অমান্য করে ইলিয়াস মোল্লাকে সুবিধা দিয়েছেন এবং তাকে শাস্তি থেকে রক্ষা করার অসৎ উদ্দেশ্যে কার্যক্রম পরিচালনা করেছেন।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/২১৭/১০৯ ধারা এবং দু*র্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে ১১৭টি ওয়ার্ডে কৃষকলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

নির্বাচন কমিশনের ভূমিকা স্বাধীন ও নিরপেক্ষ ছিল এবং সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে : ইইউ

অটো গাড়িতে গৃহবধুূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ২

আলোকিত হোমনা’ এর উদ্যোগে হোমনার ৩৪ শিক্ষার্থীকে ৩ লক্ষাধিক টাকার মেধাবৃত্তি প্রদান

নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনের পুনরায় তফসিল ঘোষণা

দিনাজপুরের চিরিরবন্দরে প্রকাশ্যে অ*স্ত্র মহড়ার মাধ্যমে জমি দ*খলের অভিযোগ

কুমিল্লায় ৫৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শিক্ষার্থীরা লেখাপড়া শিখবে কিন্তু এটার জন্য জেনেশুনে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না : সংসদে প্রধানমন্ত্রী

শিক্ষার্থীরা লেখাপড়া শিখবে কিন্তু এটার জন্য জেনেশুনে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না : সংসদে প্রধানমন্ত্রী

সারা দেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪০৬

কেএমপি’র অভিযানে মাদকসহ ৯ ব্যবসায়ী গ্রেফতার