crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সাবেক ডিবি প্রধান হারুনের ফ্ল্যাট ও প্লট জব্দের আদেশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৪, ২০২৫ ৯:০৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ও মহানগর ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের নামে রাজধানীর উত্তরায় থাকা একটি ফ্ল্যাট ও মোট ১৮ কাঠার তিনটি প্লট জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন মঞ্জুর করে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের উপ-পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন হারুনের সম্পদ জব্দের এ আবেদন করেন।

আবেদন সূত্রে জানা যায়, হারুনের নামে থাকা পৃথক তিনটি প্লট রাজধানীর উত্তরায় অবস্থিত। এছাড়াও জব্দের আদেশ দেয়া এক হাজার ৫৭০ বর্গফুটের ফ্ল্যাটটিও উত্তরার ১০ নম্বর সেক্টরে অবস্থিত।

আবেদনে বলা হয়, ক্ষমতার অ*পব্যবহার ও দু*র্নীতির মাধ্যমে সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে দেশে বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, তিনি এসব সম্পদ বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করছেন। এজন্য সুষ্ঠু তদন্তের স্বার্থে হারুনের এসব সম্পদ জব্দের আদেশ দেওয়া প্রয়োজন।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি হারুন অর রশিদের পাঁচটি ভবন, দুটি ফ্ল্যাট ও ১০০ বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত। একই সঙ্গে তার নামে বিভিন্ন ব্যাংকের ১০টি হিসাবে থাকা এক কোটি ২৬ লাখ ৯০ হাজার ৪৬৮ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়। পাশাপাশি ওইদিনই তার ভাই এবিএম শাহরিয়ারের ৩০ বিঘা জমি জব্দ, ১১টি ব্যাংক হিসাব এবং তিনটি কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ দেন ঢাকার আদালত।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গোবিন্দগঞ্জে আগামী ২৯ জুন থেকে আরও ৭ দিনের লকডাউন ঘোষণা

জামালপুর ও মাদারগঞ্জে ২ প্রবাসীকে ৩৫ হাজার টাকা জরিমানা

আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সার্বিক উন্নয়নে সরকার যে পরিকল্পনা নিয়েছে, তাতে বাংলাদেশ আর কখনও পথ হারাবে না: প্রধানমন্ত্রী

রংপুর মেডিক্যালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

নাসিরনগরে ভাসমান সবজি চাষ বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

ডিমলায় আ.লীগের ৮ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার

চাহিদার তুলনায় মজুদ বেশি থাকায় রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

কেএমপি’র অভিযানে ১ কেজি গাঁ’জাসহ ২ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে ১ কেজি গাঁ’জাসহ ২ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার