crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সাবেক ডিআইজি বাতেন ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৩, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
অনিয়ম ও দু*র্নীতির অভিযোগ থাকায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল বাতেন (বাধ্যতামূলক অবসরে) এবং তার স্ত্রী নূরজাহান আক্তার হীরার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এদিন দুদকের পক্ষে সংস্থার উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমি তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আব্দুল বাতেনের আবেদনে বলা হয়, আব্দুল বাতেনের বিরুদ্ধে ঘু*ষ গ্রহণসহ বিভিন্ন অ*নিয়ম ও দু*র্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত চলছে।

সূত্র জানায়, আব্দুল বাতেন দেশত্যাগ করার চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা আবশ্যক।

হীরার আবেদনে বলা হয়, হীরার বিরুদ্ধে স্বামী আব্দুল বাতেন কর্তৃক ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের কাজে সহায়তাকরণের অভিযোগ তদন্তাধীন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রাষ্ট্রপতি হবেন খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান: লালু

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাহ গ্রেপ্তার

স্বাস্থ্য সেবা এখন মানুষের দোড় গোঁড়ায় : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩ এ ভূষিত হলেন আইজিপি

কুমিল্লায় “ইসলামী সমাজ” সংগঠনের লিফলেট বিতরণ ও পথসভা

কুমিল্লায় “ইসলামী সমাজ” সংগঠনের লিফলেট বিতরণ ও পথসভা

ইউনাইটেড সোসাইটি ক্লাব জামালপুর এর শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ডোমার থানা পুলিশের অভিযানে চুরি ও ডাকাতি মামলার আসামী গ্রেফতার, চোরাই মোটরসাইকেল উদ্ধার

যুগের পরিবর্তনে ধারাবাহিক উন্নয়নে বদলে যাচ্ছে পাবনার ঈশ্বরদী উপজেলা

গৌরীপুরে ভাংনামারী ইউনিয়নে নাজনীন আলমের উঠান বৈঠক অনুষ্ঠিত

তিন মাসের মধ্যেই অপারেশন ক্লিনহার্ট অভিযান : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী