crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরিষাবাড়ীতে ১০ শিক্ষার্থীকে বেত্রাঘাতকারী অধ্যক্ষ আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৮, ২০২০ ৩:২০ অপরাহ্ণ

তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর) :

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শাহীন স্কুল এ্যান্ড কলেজ তারাকান্দি শাখার দশম শ্রেণির ১০ শিক্ষার্থীকে বেত্রাঘাতকারী অধ্যক্ষকে আটক করেছে পুলিশ।আজ মঙ্গলবার দুপুরে যমুনা সারকারখানা কলোনী গেট সংলগ্ন শাহীন স্কুল এ্যান্ড কলেজ রিক্ত ভবন কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

বেত্রাঘাতের শিকার শিক্ষার্থীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ডুরিয়ার ভিটা গ্রামের তায়েব আলীর ছেলে সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকের রিক্ত ভবন নামক একটি বিল্ডিং ভাড়া নিয়ে টাঙ্গাইলের শাহীন স্কুল এ্যান্ড কলেজ তারাকান্দি শাখার ১০৫ তম শাখা শিক্ষা প্রতিষ্ঠান ভাড়া নিয়ে অধ্যক্ষ হিসেবে রবিন হাসান পাঠদান করিয়ে আসছে কয়েক বছর ধরে।গত রোববার(২৬জানুয়ারি) অ্যাড. মতিয়র রহমান তালুকদার রেলওয়ে স্টেশন জগন্নাথগঞ্জ ঘাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নতুন আন্তঃনগর ট্রেন ‘জামালপুর এক্সপ্রেস’এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে শাহীন স্কুল এ্যান্ড কলেজ এর দশম শ্রেণির শিক্ষাথীরা অধ্যক্ষকে না বলে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

ওই ঘটনার জের ধরে গত সোমবার দুপুরে শাহীন স্কুল এ্যান্ড কলেজর অধ্যক্ষ রবিন হাসান দশম শ্রেণির শিক্ষার্থী রাফি আল হাসান,শেখ জাহিদুর রহমান,রকিবুল ইসলাম রনি,রাফি আল নোমান,রোকনুজ্জামান শান্ত,সীমান্ত,রুপম সরকার, সালমান,নির্জনকে বেত্রাঘাত করে।

শিক্ষার্থীদের বেত্রাঘাত করার ঘটনা অভিবাবকরা জানতে পারলে তাদের মাঝে ক্ষোভ বিরাজ করে। এ ঘটনায় উপজেলার আওনা ইউনিয়নের কুলপাল গ্রামের শিক্ষার্থী রকিবুল ইসলাম রনির পিতা শামীম মিয়া তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে অধ্যক্ষ রবিন হাসানের বিরুদ্ধে আজ মঙ্গলবার একটি অভিযোগ দায়ের করেন। পরে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দের ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীরের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অধ্যক্ষ রবিন হাসানকে শাহীন স্কুল এ্যান্ড কলেজ তারাকান্দি শাখা কার্যালয় থেকে আটক করে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, শিক্ষার্থীকে বেত্রাঘাত করার অভিযোগের আলোকে অধ্যক্ষ রবিন হাসানকে শাহীন স্কুল এ্যান্ড কলেজ তারাকান্দি শাখা কার্যালয় থেকে আটক করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কালীগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে ঝাড়ু ও জুতা প্রদর্শন

নীলফামারী প্রিমিয়ার ক্রিকেট লিগে শাহীপাড়া ক্লাব চ্যাম্পিয়ন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহের ফুলপুরে স্ত্রীকে কু’পিয়ে হ’ত্যা, স্বামী গ্রে’ফতার

ময়মনসিংহের ফুলপুরে স্ত্রীকে কু’পিয়ে হ’ত্যা, স্বামী গ্রে’ফতার

পুঠিয়ায় কসমেটিকস কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জ শহরের একটি বাসা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাষ্ট্রপতির সাথে আইজিপির বিদায়ী সাক্ষাৎ

রাষ্ট্রপতির সাথে আইজিপির বিদায়ী সাক্ষাৎ

পুঠিয়ায় সোহেল হ*ত্যা মামলার আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

পঞ্চগড়ে অমরখানা উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ

হোমনায় জাতীয় সমবায় দিবস উদযাপন