crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরিষাবাড়ীতে জমি জবর দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতার স্ত্রী ও ছেলে- মেয়েকে কুপিয়ে আহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১, ২০২০ ২:৩৯ অপরাহ্ণ

তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে জমি জবর দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতার স্ত্রী ও ছেলে- মেয়েকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠেছে। গতকাল মঙ্গলবার বেলা ৬ টায় পৌরসভার শিমলা পল্লী (তাডিয়াপাড়া) গ্রামে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে-সরিষাবাড়ী পৌরসভার শিমলা পল্লী(তাডিয়াপাড়া)গ্রামের মৃত আব্দুল জব্বারের নিকট থেকে একই গ্রামের আইনাল ড্রাইভার ১৩ শতাংশ জমি ক্রয় করেন। জমি ক্রেতা আইনাল ড্রাইভার ১৩ শতাংশ জমি ক্রয় করলেও তার দখলে সোয়া ১৩ শতাংশ জমি রয়েছে।এর পরেও গতকাল মঙ্গলবার বেলা ৬ টায় আইনাল ড্রাইভারের ছেলে জহুরুল ইসলাম,রফিক,শহিদুল,বাবু,এবং জহুরুলের ছেলে বায়েজিদ দেশীয় অস্ত্র চাপাতি, রামদা,শাবল,রড নিয়ে একই গ্রামের সাবেক ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এর বাড়ীর সীমানা ঢেউ টিনের বেড়া ভেঙ্গে জমি দখল করতে যায়।এ সময় ফলদ বৃক্ষ কর্তন করে তারা। বাধা দিতে গেলে আব্দুল মান্নান এর স্ত্রী রোজিনা বেগম(৩০) ছেলে রায়হান মাহমুদ হৃদয় (২০)মেয়ে বিথী খাতুন (১৫) সহ তিন জনকে কুপিয়ে গুরুতর আহত করে জহুরুলের লোকজন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী সাবেক ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান,আমাদের নিকট ১৩ শতাংশ ক্রয় করে সোয়া ১৩ শতাংশ জমি দখলে আছে। এরপরেও জমি দাবি করে আমার অনুপস্থিতিতে স্ত্রী,ছেলে ও মেয়েকে কুপিয়ে গুরুতর আহত করেছে। আমি থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিয়েছি।
অভিযুক্ত ইসমাইল হোসেন জানান, আমরা আব্দুল মান্নান এর কাছে জমি পাই। তাই আমরা জমি দখল করতে গিয়েছিলাম।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্ম্দ মাজেদুর রহমান জানান,এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে আরও ১৬ জনের করোনা শনাক্ত, সর্বমোট শনাক্ত ৭২৮ জন

শিবপুরে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে গরু ব্যবসায়ীকে গলা কে’টে হ’ত্যা

ডোমার নাট্য সমিতির সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় চয়নকে সংবর্ধনা

নাসিরনগরে ইউসিসির ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দাউদকান্দিতে বৃদ্ধ আ’লীগ নেতাকে মা’রধর করে হাসপাতালে পাঠিয়েছে ইঞ্জিনিয়ার মান্নান

নেত্রকোনায় ঐতিহাসিক ‘নাজিরপুর যুদ্ধ দিবস’ পালিত

গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল বাংলাদেশ: উপদেষ্টা নাহিদ ইসলাম

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহের শৈলকুপায় বাবা- মেয়ের একি কাণ্ড!

মিঠাপুকুরে এমপিএইচভিওয়ের ১১তম বর্ষে পদার্পন