crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরিষাবাড়ীতে পাওনা টাকা চাওয়ায় বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করার অভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৩, ২০২০ ৩:২৪ অপরাহ্ণ
সরিষাবাড়ীতে পাওনা টাকা চাওয়ায় বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করার অভিযোগ

তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পাওনা টাকা চাইতে গেলে মকবুল হোসেন (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। উপজেলার আওনা ইউনিয়নে টিকরাপাড়া গ্রামে আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।

আহত বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন জানান, দুই শতাংশ জমি আমার নামে লিখে দেওয়ার কথা বলে সাবেক ইউপি সদস্য আমীর হোসেন এক লক্ষ টাকা নেয়। দীর্ঘদিন ধরে জমি লিখে দেই দিচ্ছি বলে তালবাহানা করে। ওই টাকা চাইতে গেলে আমীর হোসেন, শরীফ হোসেন এবং ছুরাইয়া বেগম অর্তকিতভাবে মকবুল হোসেনের বসতভিটায় হামলা চালিয়ে বাশঁ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে মুক্তিযোদ্ধাকে। আহত মকবুল হোসেন কে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে তার ছেলে আব্দুল হামিদ সাংবাদিকদের জানান। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু মোঃ ফজলুল করীম জানান, বীর মুক্তিযোদ্ধাকে মারপিটের ঘটনায় থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত