crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরিষাবাড়ীতে গ্রাম আদালতে নারীর অংশগ্রহণের গুরুত্ব শীর্ষক কর্মশালা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২২, ২০২০ ৩:১৯ অপরাহ্ণ


তৌকির আহাম্মেদ হাসু ,সরিষাবাড়ী (জামালপুর) থেকে :      জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রাম আদালতে বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণের গুরুত্ব শীর্ষক এক কর্মশালা আজ শনিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন সূত্রে জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার গ্রাম আদালতে বিচার কাজে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা। নারীরা গ্রাম আদালতে সঠিক বিচার প্রাপ্ত হওয়া। গ্রাম আদালত কীভাবে গঠিত হয়, আদালতের চেয়ারম্যান কে হবে, কোথায় এই আদালত বসবে, আদালত কী কী বিরোধ নিষ্পত্তি করতে পারবে, কার নিকট আবদেন করতে হবে এসব বিষয় নিয়ে কর্মশালায় দিনব্যাপি আলোচনা করা হয়। কর্মশালায় বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা কাউসার শিখা, উপজেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি অনুপমা সূত্রধর, মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের জামালপুর জেলার সমন্বয়কারী আবু হেনা মোস্তফা, সরিষাবাড়ী উপজেলা সমন্বয়কারী মোছাঃ রুবিনা বেগম প্রমুখ।  কর্মশালায় ৮টি ইউনিয়নের সংরক্ষিত ২৪জন নারী সদস্য, পৌরসভার সংরক্ষিত ৩ জন মহিলা কাউন্সিলর ও উপজেলার নারী নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। 

মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের সরিষাবাড়ী উপজেলা সমন্বয়কারী মোছা: রুবিনা বেগম জানান, গ্রাম আদালতে বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণের গুরুত্ব শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ফরিদুল হক খান দুলাল এমপিসহ করোনায় সুস্থ হলেন আরও সাত নেতৃবৃন্দ

দুমকিতে ডা’কাতি করে ফেরার পথে ৩ ভুয়া ডিবি আটক

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে আরো দুই থেকে তিন দিন

মহান বিজয় দিবস উপলক্ষে বৈরাগীপাড়া যুব সমাজ এর উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

‘সক্রিয় থাকুন, কেউ দ্বন্দ্বে জড়াবেন না’: সাংবাদিক নজরুল ইসলাম

শৈলকুপায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

পুঠিয়ায় পূর্ব শত্রুতার জেরে মসজিদের ইমামকে কু’পিয়ে হ’ত্যার চেষ্টা

৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে প্রথম হলেন জামালপুরের ফরহাদ হোসেন

হোমনায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

হোমনায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন