crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইনে বদলির আবেদন শুরু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৭, ২০২৫ ৯:৩০ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এক জেলা থেকে আরেক জেলায় (একই বিভাগের মধ্যে) অনলাইন বদলির আবেদন শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষকরা অনলাইনে বদলির আবেদন করতে পারছেন। আগামী ১৯ এপ্রিল পর্যন্ত এ আবেদন প্রক্রিয়া চলবে।

বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুনের স্বাক্ষর করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে জানানো হয়, ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সহকারী উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিসার যাচাই সম্পন্ন করতে হবে। আর ২৪ ও ২৫ এপ্রিল পর্যন্ত উপজেলা বা থানা শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ২৬ ও ২৭ এপ্রিল পর্যন্ত এবং ২৮ এপ্রিল সিস্টেম থেকে স্বয়ংক্রিয় মনোনয়ন শেষে ২৯ ও ৩০ এপ্রিল পর্যন্ত বিভাগীয় উপ-পরিচালক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

আদেশে আরও বলা হয়, শিক্ষকরা পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দ করবেন। কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধু একটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

এদিকে যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা সর্বশেষ ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, ২০২৩’ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে পাঠাবেন। যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সঙ্গে যাচাই করবেন। যাচাইপূর্বক প্রেরণ করার পর পরবর্তীতে তা পুনঃবিবেচনার আবেদন গ্রহণযোগ্য হবে না।

এর আগে ২১৬টি উপজেলা বা থানায় ১০ শতাংশের বেশি শিক্ষক অন্য উপজেলা থেকে বদলি হয়েছেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলাগুলো আন্তঃজেলা বদলির আওতাবহির্ভূত থাকবে এবং অবশিষ্ট ২৭১টি উপজেলা বা থানায় বদলি কার্যক্রম চলমান থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

এআইপি দেয়ায় কৃষি পেশার মর্যাদা আরও বৃদ্ধি পাবে : কৃষিমন্ত্রী

এআইপি দেয়ায় কৃষি পেশার মর্যাদা আরও বৃদ্ধি পাবে : কৃষিমন্ত্রী

ফরাসি পণ্য বয়কটের আহ্বান জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান

ঘাড়মোরা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের ঈদ সামগ্রী বিতরণ

এনএসআইয়ের নতুন ডিজি হলেন মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার

নাগরপুর উপজেলা বিআরডিবি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া চাইলেন এম মশিউর রহমান রুবেল

শৈলকুপায় নারীপাচার চক্রের হোতা আশরাফুল র‌্যাবের হাতে আটক

শহিদ শেখ রাসেল বাঙালির অন্তর জুড়ে থাকবে চিরকাল। – ধর্ম প্রতিমন্ত্রী

শহিদ শেখ রাসেল বাঙালির অন্তর জুড়ে থাকবে চিরকাল। – ধর্ম প্রতিমন্ত্রী

ঝিনাইদহে জেআর পরিবহণের বাসে তল্লাশি, ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডোমারে প্রধানমন্ত্রী ঘোষিত বিআরডিবি’র প্রণোদনা ঋণের চেক বিতরণ

কেএমপির অভিযানে ২০ লিটার চোলাই ম’দসহ আটক-১