crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

স*ন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখতে ডিসি-এসপিদের নির্দেশ দিলেন ইসি সানাউল্লাহ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৪, ২০২৫ ৮:১৭ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন এলাকার স*ন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখার নির্দেশনা দিয়ে ডিসি-এসপিদের উদ্দেশে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘সন্ত্রাসীদের এলাকাছাড়া করতে হবে। তাদের দৌড়ের ওপর রাখতে হবে। তা না হলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে।’

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন অডিটোরিয়ামে ডিসি-এসপি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার শুরুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন গু*লিতে নিহত শরিফ ওসমান হাদির রুহের শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘শিগগিরই জয়েন্ট অপারেশন (যৌথ অভিযান) পরিচালিত হবে। জয়েন্ট অপারেশনের কয়েকটা অবজেক্টিভ থাকবে। তার মধ্যে প্রথমত অবৈধ অ*স্ত্র উদ্ধার, দ্বিতীয়ত স*ন্ত্রাসীদের গ্রেফতার ও আইনের আওতায় নিয়ে আসা।’

ডিসি-এসপিদের উদ্দেশে ইসি বলেন, সাধারণ মানুষ, ভোটার, প্রার্থী ও দলগুলোর মাঝে শান্তি এবং নিরাপত্তার আবহ তৈরি করতে হবে। ডেপ্লয়মেন্টের ডিউরেশনের ব্যাপারে কথা হয়েছে। ভোটকেন্দ্রিক ডেপ্লয়মেন্ট হয় পাঁচদিন। এর সঙ্গে বাজেটের ইমপ্লিকেশনস আছে। আমরা চেষ্টা করছি পাঁচদিনকে বাড়িয়ে ছয়দিন করা যায় কিনা। তাতে আপনাদের হয়ত ফ্লেক্সিবিলিটি একটু বাড়বে।’

চেকপোস্ট বসানো প্রসঙ্গে তিনি বলেন, চেকপয়েন্ট অপারেশন সারাদেশে করতে হবে। কিছু হবে মোবাইল চেকপয়েন্ট এবং সব বাহিনীকে এটা সমন্বয় করতে হবে। বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি আছে। এই কমিটিগুলো কাজ করবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য একটা সেল থাকতে হবে। নির্বাচন ঘিরে সেই সেলগুলোকে আপনারা অ্যাকটিভ করবেন।’

ইসি সানাউল্লাহ বলেন, ‘যেখানে সব বাহিনীর প্রতিনিধি থাকবে সেখানে আমরা থ্রি সি কমান্ড কন্ট্রোল কো-অর্ডিনেশন করতে বলেছি। কমান্ড থাকবে স্ব স্ব বাহিনীর হাতে। কেউ কারো কমান্ড নিয়ে নেবে না। তবে কো-অর্ডিনেশনটা সেলের মাধ্যমে হবে, যেন কোথাও ডুপ্লিকেশন অফ এফোর্ট না হয়।’

তিনি বলেন, ‘প্রতিটি এলাকার মানুষ কিন্তু জানে, কারা ক্রিমিনাল কারা দুষ্ট লোক। এখন বেশিরভাগ মানুষ কিন্তু ভোটমুখী। মানুষ চায় না খারাপ কিছু হোক।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

দলমত-নির্বিশেষে সবার জন্য কাজ করে যাবে আওয়ামী লীগ সরকার: প্রধানমন্ত্রী

আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঝিনাইদহের ৬টি উপজেলায় থামছে না মাদক ব্যবসা

নাসিরনগরে পুলিশ এসল্ট মামলায় মালেক মিয়া নামে আরও একজন গ্রেফতার

চকরিয়া থানা পুলিশের উদ্যোগে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ

ময়মনসিংহে বঙ্গমাতার জন্মদিনে অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিলেন মসিক মেয়র

ময়মনসিংহে বঙ্গমাতার জন্মদিনে অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিলেন মসিক মেয়র

হোমনায় ভ্রাম্যমাণ আদালতে ১৪ জনকে অর্থদণ্ড প্রদান

হোমনায় ভ্রাম্যমাণ আদালতে ১৪ জনকে অর্থদণ্ড প্রদান

আওয়ামী লীগের ওপর আস্থা ও বিশ্বাস রাখতে দেশবাসীকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

কেএমপির গোয়েন্দা পুলিশের অভিযানে  ওয়াকিটকি এবং হ্যান্ডকাফসহ ২ ভুয়া পুলিশ গ্রেফতার