crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সংখ্যালঘু নি’র্যাতনের অভিযোগ তুলে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৯:০৪ অপরাহ্ণ

 

আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
সারাদেশে সংখ্যালঘু নি’র্যাতনের অভিযোগ তুলে পঞ্চগড়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। একই সাথে ৮ দফা বাস্তবায়নের দাবি তোলেন তারা।

বুধবার (১৮সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে সংখ্যালঘু অধিকার আন্দোলনের ব্যানারে শহরের শেরে বাংলা পার্ক সংলগ্ন কেন্দ্রীয় শহিদ মিনারে এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে পঞ্চগড় কেন্দ্রীয় শহিদ মিনারে সমবেত হতে থাকেন সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বী। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পয়েণ্টে ঘুরে আবার কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়।

এসময় সারাদেশে সংখ্যালঘু নি’র্যাতন, তাদের ঘরবাড়ি ও মন্দিরে হা’মলার প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুত বিচার, ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন, শারদীয় দুর্গাপূজায় ৫দিন ছুটিসহ ৮ দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ সংখ্যালঘু অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক অন্তু রায়, গকুল বর্মন, জয়তী বিশ্বাস, পঞ্চগড় জেলার সমন্বয়ক দিপু রায়, সাধব দত্ত প্রমুখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আটোয়ারীতে গলায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

যোগদানের প্রায় দেড় মাসের মধ্যে সোনাগাজী মডেল থানার ওসি ক্লোজড

খুলনায় নারী ও শিশু নি’র্যাতন, যৌ’তুক ও মানব পা’চার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভায় কেএমপি’র কমিশনার

ময়মনসিংহে দোয়া ও মাহফিলের আয়োজন করলেন মহানগর ছাত্রলীগের সদস্য রহমান কবির

ঘোড়াঘাটে গাছে গাছে আমের মুকুলের সমারোহ

নাসিরনগরে ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

বিশ্বনবীকে নিয়ে ক’টূক্তি করায় পঞ্চগড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঐতিহ্যবাহী কপোতাক্ষ নদ ভরাট করছে মহেশপুর পৌরসভা, দেখার কেউ নেই

‌ র‌্যাব -১৩’র অভিযানে ৩২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-২

চরম বৈষম্য ও বিশৃঙ্খলায় নিমজ্জিত দেশের এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা!

চরম বৈষম্য ও বিশৃঙ্খলায় নিমজ্জিত দেশের এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা!