crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শৈলকুপায় সেচ ক্যানেল ভরাট করে রাস্তা নির্মাণের প্রতিবাদে কৃষকদের মানবন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৯, ২০২১ ৯:৩৭ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি>>

ঝিনাইদহের শৈলকুপার পুরাতন বাখরবা গ্রামের জিকে সেচ প্রকল্পের ক্যানেল ভরাট করে সড়ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকার কৃষকরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ‘অবিরাম উন্নয়নে বাংলাদেশ’ ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার সারুটিয়া ইউনিয়নের বাখরবা গ্রামে জিকে সেচ প্রকল্পের পাশে কয়েক’শ কৃষক ও গ্রামবাসী এ মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মোঃ উজ্জল আলী, কৃষক সোহেল বিশ্বাস ও দুলাল বিশ্বাস। তারা অভিযোগ করে বলেন, ১৯৫৪ সালের তৎকালীন পূর্বপাকিস্তান প্রাদেশিক পরিষদের যুক্তফ্রন্ট মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুজ্জামানের পক্ষে নির্বাচনী জনসভায় বক্তৃতা করার জন্য পুরাতন বাখরবার এই পথ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসেছিলেন। ১৯৭১ সালের পরবর্তী সময়ে এই রাস্তাটির ২০০ মিটার কাজ হচ্ছে তাতেও স্বচ্ছতা রাখা হচ্ছে না। রাস্তার পাশের গাছগুলো সব রাস্তার জায়গায় দাঁড়িয়ে। অথচ গ্রামের এক প্রভাবশালী ব্যক্তির কারণে সেচ ক্যানেল ভরাট করে বেআইনি কাজ করা হচ্ছে। ক্যানেলটি এলাকার কৃষকদের চাষাবাদের পানি সরবরাহের একমাত্র ভরসা। বক্তারা প্রশ্ন তুলে বলেন, একজনের ব্যক্তি স্বার্থের জন্য এরকম দুর্নীতি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থানে কীভাবে হয়? ক্যানেলটি ভরাট করে রাস্তা নির্মাণ করলে ওই এলাকার হাজার কৃষক হুমকীর মুখে পড়বে বলে তারা অভিযোগ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে ক্যাম্প ফায়ারের আলোয় শেষ হলো স্কাউট সমাবেশ

দেশে করোনায় আরও ৬৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৭৬৬২

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় দুই কারারক্ষী নিহত

নীলফামারীতে মামলা তুলে নিতে ভাতিজাকে হু’মকি,চাচার বিরুদ্ধে চার্জ গঠন

নীলফামারীতে মামলা তুলে নিতে ভাতিজাকে হু’মকি,চাচার বিরুদ্ধে চার্জ গঠন

মধুপুরে বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ও পৌরসভার পাকা রাস্তার উদ্বোধন

প্রতিনিধি আবশ্যক

সারা দেশে খানাভিত্তিক স*ন্ত্রাসীদের হালনাগাদ তালিকা তৈরির সিদ্ধান্ত

আত্মগোপনে থাকা সাবেক এমপি আফতাব উদ্দিন গ্রেপ্তার

ডোমারে দলিত সম্প্রদায়ের উন্নয়নে অ্যাডভোকেসি প্লাটফর্মের সভা অনুষ্ঠিত

দিনাজপুরে জেএসকেএস’র উদ্যোগে দলিত জনগোষ্ঠীর জন্য উপযোগী পরিবেশ সৃষ্টিতে সমন্বয় সভা