crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শৈলকুপায় সাংবাদিক পরিচয়দানকারীসহ ২মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৪, ২০২০ ৪:৪৫ অপরাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপায় সাংবাদিক পরিচয়দানকারীসহ ২ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। তাদের গাঁজাসহ হাতেনাতে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে দু’জনকে ১হাজার টাকার স্ট্যাম্পে জরিমানা করা হয় এবং পরিবারের সদস্যদের কাছ থেকে মুচলেকা নেয়া হয় ।বুধবার দিবাগত রাতে শৈলকুপার কুশবাড়িয়াবাজারের পাশে বটগাছের পাশ থেকে সাংবাদিক পরিচয়দানকারী বুরহান উদ্দিন ও আরেক যুবক অপূর্ব বিশ্বাসকে থানা পুলিশ আটক করে। শৈলকুপা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কুশবাড়িয়া বাজারের পাশে মাদকের আড্ডা বসে। প্রতিদিন কিছু যুবক মাদক সেবনসহ অসামাজিক কাজে লিপ্ত হয়। এমন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানার এসআই অমিত কুমার দাস সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার গভীর রাতে অভিযানে নামে। অভিযানে ডাউটিয়া কুশবাড়িয়া বাজারের পাশে বটগাছের নীচ থেকে গাঁজা সেবনরত অবস্থায় বুরহান উদ্দিন ও অপূর্ব বিশ্বাসকে আটক করতে সক্ষম হয়। তাদের রাতেই থানা হাজতে রাখা হয়। থানার এসআই অমিত কুমার জানান, বৃহস্পতিবার সকালে শৈলকুপার এসিল্যাণ্ড পার্থপ্রতীম শীলের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা ও মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। বুরহান উদ্দিন নামের এ যুবক বিভিন্ন অনলাইনের সাংবাদিক পরিচয়ে স্থানীয়দের ভীতি প্রদর্শন করে মাদকের আড্ডা দিয়ে আসছিল বলে স্থানীয়দের অভিযোগ। সে ডাউটিয়া গ্রামের নুরুদ্দিন মৃধার পুত্র, তার পিতা মাগুরার শ্রীপুরের বরিষাট পূর্বপাড়া দাখিল মাদ্রাসার সুপার বলে জানা গেছে। এছাড়া যুবক অপূর্ব বিশ্বাস ডাউটিয়া গ্রামের অতুল বিশ্বাসের ছেলে। প্রসঙ্গত শৈলকুপার ডাউটিয়া, কুশবাড়িয়াসহ আশপাশের কিছু গ্রামের উঠতি বয়সী অনেক যুবক মাদকাসক্ত হয়ে পড়েছে। তারা চুরি-ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অসামাজিক কাজের সাথে লিপ্ত রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মাওলানা রইস উদ্দীন হ*ত্যার বিচার দাবিতে নাসিরনগরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

ঘোড়াঘাটে এইচপিভি টিকাদানের প্রস্তুতিমূলক সভা

ডিমলায় চালককে অচেতন করে অটোবাইক নিয়ে পালানোর সময় নারীসহ আটক ৩

মহেশপুরের দত্তনগর কৃষি খামারের ৩ কোটি টাকার ধান বীজ চুরির খবর এখন টক অব দি কান্ট্রি !

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ঢাকায় লাগাতার কর্মসূচি পালন করতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক -কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট

আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ঢাকায় লাগাতার কর্মসূচি পালন করতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক -কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ডাঃ সুমন

চট্রগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নাসিরনগর থানার ওসি (তদন্ত)কবির হোসেন

ডোমারে রেলের জমি থেকে উ’চ্ছেদ হওয়া ব্যক্তিদের ভাগ্যে জোটেনি সরকারি ঘর

ঝিনাইদহে বঙ্গমাতার ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল