crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শৈলকুপায় নারী পুরুষের মাথার চুল কেটে, মুখে চুন-কালি ও গলায় জুতার মালা, গ্রেফতার-৫

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২০, ২০২১ ৯:২০ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধি>>

ঝিনাইদহে শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামে অনৈতিক কাজের অভিযোগ তুলে এক নারী ও পূরুষের মাথার চুল ভ্রু কেটে মুখে চুনকালি মাখিয়ে গলায় জুতার মালা পরিয়ে গ্রামছাড়া করা হয়। এ ঘটনায় শনিবার শৈলকুপা থানা পুলিশ অভিযান চালিয়ে নির্যাতিত গৃহবধূর স্বামীসহ ৫ জন কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে আবাইপুর গ্রামের স্বামী নাসিম শেখ, আজাদ বিশ্বাস, শিরুল বিশ্বাস, বিশারত আলী ও সিরাজ বিশ্বাস।

শৈলকুপা থানার এসআই আমিরুজ্জামান জানান, মামলা দায়ের হওয়ার পর শনিবার ভোরের দিকে অভিযান চালিয়ে ইয়াসমিনের স্বামী নাসিম শেখসহ ৫ জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, পরকিয়ার অভিযোগে নাসিম তার স্ত্রী ইয়াসমিন ও বন্ধু সাগরের মাথার চুল-ভ্রু কেটে দেয় সমাজপতিদের নির্দেশে। এ ব্যাপারে শনিবার দুপুরে শৈলকুপা থানায় ৬জন কে আসামী করে মামলা করেন মাগুরা জেলার শ্রীপুর গ্রামের শমসের শেখ। তিনি হচ্ছেন নির্যাতিত গৃহবধূর পিতা।

পুলিশ আরও জানায়, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামে পরকিয়া ও অনৈতিক কাজের অভিযোগ তুলে সমাজপতিরা মাছ ব্যবসায়ী নাসিমের স্ত্রী ইয়াসিমন ও নাসিমের বন্ধু সাগরকে গ্রাম্য সালিশে সাজা দেয়। তারা ওই দুই নারী পুরুষের মাথার চুল কেটে গলায় জুতার মালা পরিয়ে গ্রাম ছাড়া করে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

করোনার সংক্রমণ রোধে চলমান বিধি-নিষেধের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

জামালপুরে একদিনে ৬০ জন করোনায় আক্রান্ত, মোট মৃত্যু ৫৩ 

ঝিনাইগাতীর শাফী মেডিক্যাল হলের স্বত্বাধিকারী মোঃ শাহ জালাল এর মানবসেবা!

নূরুল ইসলাম (নূরু সরকার ) আর নেই

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৯

খুটাখালীতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খু*নিদের বিচার নিশ্চিত না হলে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য হবে চরম লজ্জা : সারজিস আলম

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদক ও নগদ অর্থসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাতক্ষীরায় নারী নির্যাতন ও ফেনসিডিল মামলায় আটক-২

মালুমঘাটে বসতভিটার গাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, দাবিদার দুইজন