crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শৈলকুপার পর এবার কালীগঞ্জে অভিনব কায়দায় প্রতারণা, ধরা পড়ে টাকা ফেরত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৪, ২০১৯ ৪:০৮ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক >>
ঝিনাইদহের শৈলকুপার পর এবার কালীগঞ্জে পল্লী বিদ্যুতের লোক সেজে গ্রাহক থেকে টাকা নিয়ে ধরা পড়েছেন সাইদুর রহমান নামে এক যুবক। তিনি কালীগঞ্জ উপজেলার ত্রিলোচাঁদপুর ইউনিয়নের ছোট ঘিঘাটি গ্রামের আমজাদ হোসেনের ছেলে। ঘটনা জানাজানির পর রোষানল থেকে বাঁচতে শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে উপজেলার তালেশ্বর বাজারে পল্লী বিদ্যুতের গ্রাহক এনামুল হক মুকুল বিশ্বাসসহ সবার টাকা ফেরত দেন সাইদুর। এ সময় উপস্থিত ছিলেন-কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শিবলী নোমানী, পল্লী বিদ্যুতের কালীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. আব্দুর রব, ত্রিলোচাঁনপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা, পল্লী বিদ্যুতের সদর অফিসের ডিজিএম (কারিগরি) বাবু যতিন মল্লিক, পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক আব্দুল গফ্ফার প্রমুখ।

প্রতারিত গ্রাহক এনামুল হক মুকুল বিশ্বাস বলেন, ‘বিদ্যুতের ফেজ পরিবর্তনের কথা বলে সাইদুর স্থানীয় ৬৫ জনের কাছ থেকে ৩০ টাকা করে নেন। ধরা পড়ার পর আজ সবার টাকা তিনি ফেরত দিলেন।’

পল্লী বিদ্যুতের কালীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. আব্দুর রব বলেন, ‘সাইদুর রহমানের প্রতারণার বিষয়ে জানতে পেরে তদন্ত করা হয়। সত্যতা পেয়ে ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার, উপজেলার নির্বাহী অফিসার ছাড়াও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানানো হয়।’ তিনি বলেন, ‘সাইদুর রহমান নিজের দোষ স্বীকার করেন এবং শুক্রবার গ্রাহকদের টাকা ফেরত দেন।’ উল্লেখ্য, এর আগে নতুন লাইন দেওয়ার নাম করে শৈলকুপায় শত শত গ্রাহকের টাকা আত্মসাত করার পরে সমস্ত টাকা ফেরত দেয়া হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে আনসার-ভিডিপি‘র বার্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, ট্রেন চলাচল বন্ধ

লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে খুলনা মেট্টোপলিটন পুলিশ

ঝিনাইদহে ডাকাতি, ছিনতাইসহ ৯ মামলার আসামি ডাকাত সর্দার সোহরাব অস্ত্র ও গুলিসহ আটক

ডোমারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসএএম কর্ণার এর উদ্বোধন

ঝিনাইদহ নগরবাথানে পার্কিং ট্রাকে লোকাল বাসের ধাক্কায় নিহত ১, আহত ১

অবশেষে ৪ বছর পর হরিনাকুন্ডুর আনু হত্যার রহস্য উদঘাটন, সিআইডি’র অভিযানে কিলিং মিশনের ৩ সদস্য গ্রেফতার

গৌরীপুরে গরু মোটাতাজাকরণে এন্টিবায়োটিক ও স্টেরয়েড ব্যবহার প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

গৌরীপুরে গরু মোটাতাজাকরণে এন্টিবায়োটিক ও স্টেরয়েড ব্যবহার প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে জনসমুদ্রে পরিনত জাতীয় প্রেসক্লাব

খুলনার খালিশপুরে বিনামূল্যে ৭১ জনের ছানি