crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিনাজপুরে শিক্ষার্থীদের প্রায় ৪ ঘন্টা সড়ক অবরোধ, যাত্রীদের দুর্ভোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৪, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ

 

মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দিনাজপুরেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করা হয়েছে এমন অভিযোগ তুলে শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচি পালন করে। পরে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়।

মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) বেলা সাড়ে ১২টায় পরীক্ষার্থীরা রাস্তায় বের হয়ে বিক্ষোভ করে। পরে দিনাজপুর জেলা শহরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন রেল ক্রসিং এলাকায় রাস্তা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। অবরোধে দিনাজপুর সরকারি কলেজ, সরকারি সিটি কলেজসহ শহরের বিভিন্ন কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির (এইচএসসি) শিক্ষার্থীরা অংশ নেয়। সড়ক অবরোধের কারণে উভয় পাশে যাত্রাবাহী বাসসহ সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আর এতে গোটা শহরে তীব্র যানজটের সৃষ্টি হয় ও যাত্রীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।

অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা “তুমি কে আমি কে-ফার্মের মুরগি, ফার্মের মুরগি” স্লোগানসহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এসময় তারা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিও জানান।

আন্দোনরত শিক্ষার্থীরা জানায়, তিন দফা দাবিতে তাদের এই কর্মসূচি। দাবিগুলো হলো, দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে গতকাল সোমবার যেসব পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনার পর পর দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূর নবী ঘটনাস্থলে উপস্থিত হন। শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর বিকেল পৌনে ৫টার সময় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, গত ১৩ জুলাই রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষামন্ত্রীর ফোনালাপের ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলতে শোনা যায়। এই শব্দটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনার ঝড় উঠে। মন্তব্যটি শিক্ষার্থীর কাছে অবমাননাকর বলে মনে হয়। এ কারণে মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) সকাল থেকে রাজধানী ঢাকার সায়েন্সল্যাব, শাহবাগ, উত্তরাসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। তারই অংশ হিসেবে শিক্ষার্থীরা দিনাজপুরে এই অবরোধ কর্মসূচি পালন করে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ছাতকের জাউয়া বাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কাল থেকে লাগাতার আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা, ব্যাহত হতে পারে শ্রেণি কার্যক্রম

ভারত থেকে অবৈধপথে দেশে আসা ৩ জনের শরীরে করোনা শনাক্ত, অতপর পালানোর চেষ্টা!

ভারত থেকে অবৈধপথে দেশে আসা ৩ জনের শরীরে করোনা শনাক্ত, অতপর পালানোর চেষ্টা!

পঞ্চগড়ের টুনির হাট বাজারে ৫ ব্যবসায়ীর জরিমানা

কেএমপির গোয়েন্দা পুলিশের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত স*ন্ত্রাসী গ্রেফতার

পুলিশকে ৩ বিষয়ে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

প্রশাসনে ১৫ অতিরিক্ত সচিব পদে রদবদল

কেএমপি’র অভিযানে ‘মাদকসহ’ গ্রেফতার -২

ডুলাহাজারা ছাত্রলীগের উদ্যোগে ১৫ ও ২১আগস্টের আলোচনাসভা