crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

র‌্যাব-৬’র সফল অভিযানে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১, ২০১৯ ৪:৩৬ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে। আটকরা হলেন, গোপালগঞ্জ জেলার মকসেদপুর উপজেলার বাহারা গ্রামের আব্দুল মান্নান মাতাব্বরের ছেলে আসাদ মাতাব্বর, একই উপজেলার লোহাইড় গ্রামের হাশেদ শেখের ছেলে বাবুল শেখ ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পশ্চিম আলগী গ্রামের কুটি মেয়ার ছেলে সিরাজ।

বুধবার দুপুরে র‌্যাবের কোম্পানী কমাণ্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম জানান, এই তিন প্রতারক সদস্য ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামের মোঃ সাহেব আলী ও তার পিতা রবজ আলী মোল্লাকে বলে যে, আমাদের কাছে পনেরো লাখ সৌদি রিয়াল আছে। আপনারা যদি তিন লাখ টাকা দেন তাহলে আমরা সমুদয় টাকা দিয়ে দেব। এই টাকা তারা এক হিন্দুর বাড়ি থেকে পেয়েছে বলেও জানায়। চক্রটি একই কথা বলে মাসখানেক আগে মোঃ আলী বকুল নামে এক ব্যক্তির কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেয়।

র‌্যাব জানায়, শিকারপুর গ্রামের সাহেব আলী ঘটনাটি র‌্যাব-৬ ঝিনাইদহকে জানালে তারা ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করে। এ সময় র‌্যাব গ্রেফতার হওয়া আসামীদের কাছ থেকে ৭টি রিয়াল, ২টি লুঙ্গি, ১টি গামছা, ৩টি মোবাইল সেট, ৫টি সীম কার্ড ও নগদ ১ হাজার ১শ’ ১০ টাকা উদ্ধার করে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় আসামীদের সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

উল্লেখ্য, প্রতারক বাবুল গ্রামে গঞ্জে ইমিটেশন গহনা ফেরি করে বিক্রির সময় গ্রামের সহজ সরল মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে তাদের সর্বস্ব হাতিয়ে নেয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রকল্পের সময় ও ব্যয় বাড়লে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘোড়াঘাটে স্ত্রীকে বি’ষ প্রয়োগে হ’ত্যা, স্বামী ও শাশুড়ি গ্রেফতার

ঢাকার দুই সিটির নির্বাচনী তফসিলের বৈধতা চ্যালেঞ্জ ও নির্বাচন স্থগিত চেয়ে রিট

সারা দেশে করোনায় আরও ১৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮১৩

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

পঞ্চগড়ে মাদক ও বাল্যবিবাহমুক্ত জেলা গঠনের নিমিত্তে মত বিনিময় সভা অনুষ্ঠিত

হোমনায় আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬,মামলা দায়ের, আটক ৩

হোমনায় আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬,মামলা দায়ের, আটক ৩

শৈলকুপায় মানবপাচার মামলা তুলে না নেওয়ায় বাদীকে কুপিয়ে জখম, ঢাকায় রেফার্ড

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যার হাসপাতালে ৩১ শয্যার সেবা, ৩৮টি পদ শূন্য

বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ছাত্রদের মাঝে কোরআন বিতরণ