crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

র‌্যাবের ৬ সদস্যসহ নীলফামারীতে আরও ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৬, ২০২০ ২:০৬ অপরাহ্ণ






মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি॥নীলফামারী জেলায় দিনে দিনে ক্রমান্বয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে।এবার র‌্যাবের ৬ সদস্যসহ নতুন করে আরও ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।এ রিপোর্টসহ নীলফামারী র‌্যাব ১৩ ক্যাম্পের ৯ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ।সোমবার(২৫মে) বিকেলে নীলফামারী সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন নতুন করে শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান,দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় জেলায় নতুন করে আরও ৮জনের করোনা ভাইরাসে আক্রান্তের  রিপোর্ট পাওয়া গেছে।জেলায় এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯২ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন করে করোনা শনাক্ত ৮ জনের মধ্যে নীলফামারী শহরের সবুজপাড়ায় অবস্থিত র‌্যাব-১৩ সিপিসি-২ ক্যাম্পের ৬ সদস্য, ডোমার উপজেলায় ৯ মাসের গর্ভবতী এক গৃহবধূ ও সৈয়দপুর উপজেলার ১ জন রয়েছেন।

উল্লেখ্য, নীলফামারী জেলায় এ পর্যন্ত ৯২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মধ্যে জেলা সদরে ৩৭, ডিমলায় ১৪,সৈয়দপুরে ১৪,ডোমারে ১১,জলঢাকায় ৮,কিশোরগঞ্জের ৮ জন । মৃত্যুবরণ করেছেন ২ জন এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন।




Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কালীগঞ্জ-গান্নায় ৩ দিন আগের নির্মাণ হওয়া ১৯ কোটি টাকার রাস্তা উঠে গেল সাত দিনে

জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় দু:সাহসিক চুরি

শেরপুরের ঝিনাইগাতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে অনুদানের চেক বিতরণ

ঝিনাইদহের তেঁতুলবাড়িয়ায় মানবপাচার সন্দেহে আটক ১

১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাঘ শুমারি

১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাঘ শুমারি

ঘোড়াঘাটে স্ত্রীকে বি’ষ প্রয়োগে হ’ত্যা, স্বামী ও শাশুড়ি গ্রেফতার

চাটমোহরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালো পুলিশ কর্মকর্তা

সরকারি কর্মকর্তারা অনিয়ম করলে কঠোর শাস্তির ব্যবস্থা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের ১০৭   শিক্ষক -কর্মচারীর বেতন বন্ধ !

কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের ১০৭ শিক্ষক -কর্মচারীর বেতন বন্ধ !

রাষ্ট্রপতি পদে আসীন হতে মো. সাহাবুদ্দিনের আইনগত কোনো বাধা নেই : ইসি

রাষ্ট্রপতি পদে আসীন হতে মো. সাহাবুদ্দিনের আইনগত কোনো বাধা নেই : ইসি