crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রোহিঙ্গা ক্যাম্পের মেয়ে তাসমিনের সাথে দুই সন্তানের জনক আবু হেনার বিয়ে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৮, ২০২১ ১০:০৪ অপরাহ্ণ

 

জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ কক্সবাজারের উখিয়া শরণার্থী ক্যাম্পের এক অবিবাহিত মেয়ে তাসমিন আক্তার (১৯) সাথে দুই সন্তানের জনক চকরিয়া উপজেলার খুটাখালী ইউপির বাসিন্দা আবু হেনা (৩৫) নামের এক যুবকের বিয়ের অভিযোগে মেয়েটিকে উদ্ধার করল চকরিয়া থানা পুলিশ।

জানা যায়,তাসমিন আক্তার (১৯) উখিয়া উপজেলার ট্যাংখালীর শফুল্লাকাটা এলাকার শরণার্থী রোহিঙ্গা ১৬নং ক্যাম্পের এ ব্লকের,বাসা নং-৪৯৬ এর মোঃ ইয়াহিয়ার মেয়ে। আর বিয়ে করা বখাটে দুই সন্তানের জনক চকরিয়ার খুটাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হেতালিয়া পাড়া গ্রামের মৃত ছালেহ আহমদের পুত্র। তার প্রথম কন্যা সন্তান রাফিয়া(৭) ও ছেলে সন্তান নুর মোহাম্মদ (১)। গত ১৮ এপ্রিল দুই সন্তানের জনক আবু হেনার স্ত্রী রাবেয়া বশরী চকরিয়া থানায় অভিযোগটি দায়ের করেন।যার এসডিআর নং-২৬৩৮/২১ইং।উক্ত অভিযোগে আইনগত ব্যবস্হা নিতে অপারগ হওয়ায় গত ৫ মে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ করলে ইউএনও মহোদয় ওসি চকরিয়াকে আইনগত ব্যবস্হা নিতে অনুরোধ করেন। উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৭মে (শুক্রবার) বিকেল ৫টার সময় সরেজমিনে তদন্তে যান চকরিয়া থানার এসআই সায়েম। তদন্তে হাতেনাতে অভিযুক্ত বখাটে যুবকের ঘরে রোহিঙ্গা মেয়ে তাসমিনকে পেয়ে তাকে সন্ধ্যায় থানায় নিয়ে যাওয়া হয়।

এবিষয়ে চকরিয়া থানার এসআই সায়েম বলেন,ইউএনও স্যারের অনুরোধে সরেজমিনে তদন্তে যাই।এসময় রোহিঙ্গা মেয়ে তাসমিনকে অভিযুক্ত আবু হেনার বাড়ীতে পেয়ে থানায় নিয়ে আসি।পরেদিন শনিবার ( ৮মে) দুপুর সাড়ে বারটার সময় ইউএনও ও ওসি স্যারের নির্দেশে এসআই কামাল,খুটাখালী ইউপির মহিলা ও পুরুষ দুই চৌকিদারের মাধ্যমে ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, অভিযোগের বাদী আবু হেনার প্রথম স্ত্রী দুইসন্তানের জননী রাবেয়া বশরীকে ২০১৩ সালের ২০সেপ্টম্বর বিয়ে করেন।সেই থেকে সুখের দাম্পত্ত জীবনে তারা দুই সন্তানের মা-বাবা হন।হঠাৎ যৌতকের লোভে মারধর, নির্যাতন শুরু করে।এসময় অভিযুক্ত আবুহেনার বড় বোন আছমিরা (৩০) ও তার স্বামী কালা মিয়া(রোহিঙ্গা) মিলে গত ১৫ এপ্রিল ক্যাম্প থেকে মেয়েটি এনে বিয়ে করিয়ে দেন।খবর পেয়ে প্রথম স্ত্রীর রাবেয়ার অভিযোগে রোহিঙ্গা মেয়েটিকে উদ্ধার পূর্বক ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে নাসিরনগরে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মানববন্ধন ও বিক্ষোভ

দাউদকান্দিতে প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

ময়মনসিংহে ১০টি চো’রাই গরুসহ দুই গরুচো’র আটক

ময়মনসিংহে ১০টি চো’রাই গরুসহ দুই গরুচো’র আটক

কালীগঞ্জে মন্দির কমিটির সম্পাদকের বিরুদ্ধে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

বকশিগঞ্জে প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার প্রেমিকা

নাগরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ টি ড্রেজার ধ্বংস

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে জনসমুদ্রে পরিনত জাতীয় প্রেসক্লাব

ঝিনাইদহে ঔষধ বিহীন ৪০ মণ ওজনের ‘বীর বাহাদুর’কে দেখতে মানুষের ভিড়, দাম উঠেছে ১৮ লাখ!