crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রাজশাহী-৫ আসনে প্রার্থী পরিবর্তন করে চমক দিল জামায়াত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৮, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ

 

পুঠিয়া(রাজশাহী) প্রতিনিধি।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে হঠাৎ প্রার্থী পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে চমক সৃষ্টি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পূর্বঘোষিত প্রার্থী নুরুজ্জামান লিটনের পরিবর্তে দলটি নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করেছে পুঠিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মুনজুর রহমানকে।

প্রার্থী পরিবর্তনের খবর দলীয়ভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই পুঠিয়া ও দুর্গাপুর এলাকায় জামায়াতের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় দলীয় কার্যালয়গুলোতে শুরু হয়েছে প্রস্তুতি ও সাংগঠনিক আলোচনা।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর একটা ৪৫ মিনিটে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লিয়াকত সালমানের কাছ থেকে মাওলানা মুনজুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন রাজশাহী জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম।

জামায়াতের দলীয় সূত্র জানায়, তৃণমূলের মতামত, সাংগঠনিক শক্তি এবং নির্বাচনী বাস্তবতা বিবেচনায় নিয়ে এ পরিবর্তন আনা হয়েছে। দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকা মাওলানা মুনজুর রহমানকে একজন সৎ, দক্ষ ও গ্রহণযোগ্য নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পুঠিয়া উপজেলা সভাপতি আমিনুল ইসলাম ডালিম বলেন, “মাওলানা মুনজুর রহমান একজন অভিজ্ঞ ও পরীক্ষিত সংগঠক। তার নেতৃত্বে জামায়াত এ আসনে শক্তিশালীভাবে সংগঠিত হবে বলে আমরা বিশ্বাস করি।”

নির্বাচনী প্রত্যাশা ব্যক্ত করে প্রার্থী মাওলানা মুনজুর রহমান বলেন, “জনগণের ন্যায্য অধিকার আদায়, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক শাসনব্যবস্থাই আমার নির্বাচনী অঙ্গীকার। জনগণের দোয়া ও সমর্থন নিয়েই আমি এই লড়াইয়ে এগিয়ে যেতে চাই।”

দলীয় নেতারা মনে করছেন, নতুন প্রার্থী হিসেবে মাওলানা মুনজুর রহমানের অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তি জামায়াতকে রাজশাহী-৫ আসনে শক্ত অবস্থানে নিয়ে যেতে সহায়ক হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতের এই কৌশলগত প্রার্থী পরিবর্তন রাজশাহী-৫ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। এতে জামায়াতের ফলাফলে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন অনেকে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ

জামালপুরে মেয়র ছানুসহ ৬২ আ’ লীগ নেতার বিরুদ্ধে মামলা

গঙ্গাচড়ায় জাপা-আওয়ামীলীগের ধাওয়া পাল্টা ধাওয়া, সংসদে দাঁড়িয়ে ক্ষমা চাইলেন রাঙ্গা

ঝিনাইদহে সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে শুদ্ধাচার অনুশীলন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ডিমলায় লাইফ কেয়ার হসপিটালে ভুল চিকিৎসা ও অবহেলায় নবজাতকের মৃ’ত্যু!

ডিমলায় লাইফ কেয়ার হসপিটালে ভুল চিকিৎসা ও অবহেলায় নবজাতকের মৃ’ত্যু!

নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

পাবনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নজরুল সম্মেলন শুরু

মধুপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পাশে আছেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

মধুপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পাশে আছেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

পাবনার আমিনপুরে আবারো স্কুলছাত্রী ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

দেশের ইতিহাসে মে মাসে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স