crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুর সিটি কর্পোরেশন ঘেরাওয়ের হুমকি সিটিবাজার ব্যবসায়ী সমিতির

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৩১, ২০২১ ৯:২০ অপরাহ্ণ
রংপুর সিটি কর্পোরেশন ঘেরাওয়ের হুমকি সিটিবাজার ব্যবসায়ী সমিতির

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : আগামী ৫ তারিখে সিটি কর্পোরেশন ঘেরাওয়ের হুমকিসহ নানা কর্মসূচি ঘোষণা করেছে সিটি বাজার ব্যবসায়ী সমিতি রংপুর। ৩৪ বছর ধরে সিটি বাজারে উন্নয়ন না করার প্রতিবাদে আজ বুধবার (৩১ মার্চ) সকালে রংপুর সিটি বাজার কমিটির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন । লিখিত বক্তব্য রাখেন রংপুর সিটি বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আলী হোসেন ছোট বাবু। এসময় বক্তব্য রাখেন রংপুর সিটি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোস্তফা কামালসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। রংপুর সিটি বাজার উত্তরবঙ্গের একটি বৃহৎ বাজার যেখানে প্রতিদিন ৬০ থেকে ৭০ হাজার ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটে। জলাবদ্ধতা, রাস্তা ভাঙ্গা, ড্রেনেজ সমস্যা, পাবলিক টয়লেট, গাড়ি পার্কিংসহ বাজারটি নানা সমস্যায় জর্জরিত। এ বিষয়ে রংপুর সিটি কর্পোরেশনের মেয়রকে বারংবার অবগত করলেও কোন উদ্যোগ নেওয়া হয়নি। অথচ প্রতিবছর এই সিটি বাজার থেকে সিটি কর্পোরেশন প্রায় কোটি টাকা আয় করে। সেই আয় থেকে ৪০% উন্নয়নে ব্যয় করলে কোনো সমস্যাই থাকার কথা নয়। সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট ২৩ নং ওয়ার্ড কাউন্সিলরের অসহযোগিতার কথা উল্লেখ করা হয়। সেই সাথে আগামী ৫ এপ্রিল সিটি কর্পোরেশন ঘেরাও ও ৭ এপ্রিল সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত বাজার বন্ধ রাখার ঘোষণা করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নওগাঁয় ২১৩ স্কুলের কেউ পাশ করে নি

ঋণ প্রদানে কোনো অসংগতি ধরা পড়লে ঋণগ্রহীতার দায় বর্তাবে ব্যাংকারের উপর

লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের উদ্যোগে নাসিরনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

ডোমারে ২ জুয়ারি আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের জেল

হোমনায় পৃথক পৃথকভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

জামালপুরে বীর মুক্তিযোদ্ধা গামাকে সংবর্ধনা প্রদান

ঝিনাইদহে ৭ দিন ব্যাপি প্রযোজনা ভিত্তিক নাট্যকর্মশালা শুরু

করোনা: ঝিনাইদহে নতুন করে আরও ৩৬ জনসহ মোট আক্রান্ত ১৩৩৯, মোট মৃত্যু ২২ জন

পঞ্চগড়ে মধ্যযুগীয় কায়দায় গ্রাম্য সালিশ, কিশোরের আত্মহত্যা

পঞ্চগড়ে মধ্যযুগীয় কায়দায় গ্রাম্য সালিশ, কিশোরের আত্মহত্যা

দেশের ১৪ জেলায় ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরগুরোতে ১ নম্বর সতর্ক সংকেত