crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুর মেডিক্যালে দালাল চক্রের ৭ সদস্য আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২০, ২০২০ ৮:৩৮ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি,রংপুর : রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের বিভ্রান্ত করে অর্থ নেওয়ার অপরাধে সাত দালালকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। রোববার (২০ ডিসেম্বর) দুপুরে গোয়েন্দারা মেডিকেলের ইমার্জেন্সি বিভাগসহ আশপাশের এলাকা থেকে তাদেরকে আটক করে। বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের বিভ্রান্ত করে অর্থ আদায়সহ হয়রানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। এসময় রংপুর মেডিকেল কলেজ এর ইমারজেন্সির সামনে এবং মেডিকেল কলেজের প্রধান প্রবেশপথের সামনে চলাচলের পাকা রাস্তা এলাকায় চিকিৎসা নিতে আসা সেবাগ্রহীতাদের ও তাদের আত্মীয়-স্বজনদের ইচ্ছাকৃত বাধাপ্রদান, মারমুখী আচরণ এবং ভয়-ভীতি দেখানোর অপরাধে সাত দালালকে আটক করা হয়। আটকরা হলেন, হাজিরহাট এলাকার মৃত আক্তার হোসেনের পুত্র আবুল কাশেম (৫০), পরশুরাম থানার অকিবউদ্দিনের পুত্র মোঃ রফিক(৪১), হাজিরহাট থানার তফেল উদ্দীনের পুত্র আব্দুল মন্নাফ (৩৫),কোতোয়ালি থানার মৃত আনচার উল্লার পুত্র মোঃ দুলাল (৪৫), হাজিরহাট থানা দিনাজপুরের মনছুর আলীর পুত্র খোরশেদ আলম (৬৭), ধাপ কাকলী লেন এলাকার মৃত এলাহীর পুত্র ইসরাফিল (৩২) এবং তারাগঞ্জ এলাকার এলাহী বকশের পুত্র জাহেদুল ইসলাম (৪৫)। আটক দালালদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনার কৃতী সন্তান রেজাউল করিম সোনালী ব্যাংকের জিএম পদে পদায়ন

হোমনায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে গণধ’র্ষণের অভিযোগে গ্রেফতার ২

গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, ট্রেন চলাচল বন্ধ

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডোমার জোড়াবাড়ীতে করোনা মোকাবেলায় স্বাস্থ্য সহকারীর সচেতনতামূলক প্রচারণা

সারা দেশের প্রবীণ সাংবাদিকদের ভাতার আওতায় আনা হবে: সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি

নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আলোচনার কেন্দ্রবিন্দুতে ড. মুহাম্মদ ইউনূস!

এপিবিএন হেডকোয়ার্টার্সের সফল অভিযানে ৬৪ টি মোবাইল ও বিকাশ প্র’তারণার টাকা উদ্ধার

ঘোড়াঘাটে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

হোমনা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন