crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুর জেলা অনির্দিষ্ট কালের জন্য লকডাউন ঘোষণা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৫, ২০২০ ৩:৫৪ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে রংপুর জেলা লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আজ বুধবার (১৫ এপ্রিল) রাত ১০টা এই লকডাউন কার্যকর হবে এবং পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে রংপুর থেকে কেউ বের হতে পারবেন না এবং প্রবেশও করতে পারবেন না। রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আসিব আহসান লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রংপুর শহরসহ পুরো জেলা অনির্দিষ্টকালের জন্য লকডাউন করা হয়েছে। তিনি আরও জানান, রংপুরের আশেপাশের বিভিন্ন জেলায় ব্যাপকভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। রাত ১০টার পর থেকে রংপুর মহানগরসহ জেলার বাইরে কাউকে যেতে দেওয়া হবে না এবং বাইরে থেকে কাউকে আসতে দেওয়া হবে না। তবে জরুরি সেবা, চিকিৎসা ও খাদ্যপণ্য এর আওতার বাইরে থাকবে। প্রসঙ্গত, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ১৫ এপ্রিল পর্যন্ত দেশে ৫০ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছেন ১২৩১ জন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পাকুন্দিয়ায় স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ

ঝিনাইদহে বিশ্ব শিশু দিবস পালিত

নাসিরনগরে অসহায় ও দুঃস্থদের মাঝে ভিজিএফ‘র চাল বিতরণ

মে দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের আলোচনাসভা

এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে: মির্জা ফখরুল

বিপিএম (সেবা) পদক পেলেন ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান

৪৩তম বিসিএস’র মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

পঞ্চগড়ে টিসিবির সকল পণ্য না আনায় ডিলারকে জরিমানা

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অগ্রহণযোগ্য: ড. হাছান মাহমুদ

ফেনীতে গ্রাহকদের কয়েক কোটি টাকা নিয়ে ব্যাংক কর্মকর্তা উধাও