crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুর আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট হোস্টেলে আয়াকে মারপিট ও শ্লীনতাহানির চেষ্টা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৭, ২০২০ ৩:৩৪ অপরাহ্ণ


মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর :
রংপুর আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট হোস্টেলে সহকারি কুকের বিরুদ্ধে আয়া মোমেনা বেগমকে বেধড়ক মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার শালবন মিস্ত্রীপাড়া এলাকায় অবস্থিত এ প্রতিষ্ঠানের ঘটনায় গুরুতর আহত মোমেনাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোমেনা বেগম সিগারেট কোম্পানী এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে এই হোস্টেলে আয়ার কাজ করছেন

রংপুর আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট হোস্টেল সুপার রেশমা আখতার জানান, বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে ইনস্টিটিউটের হোস্টেল ডাইনিং রুমে সহকারি কুক আসাদুজ্জামান আয়া মোমেনা বেগমকে মারপিট করে। খবর পেয়ে অফিসের কর্মকর্তারা ঘটনাস্থল থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তিনি আরোও জানান, প্রাথমিকভাবে আমরা জেনেছি বাচ্চার গায়ে পানি ছিটানোর জেরে এঘটনার সূত্রপাত হয়েছে।

ঘটনা প্রসঙ্গে আয়া মোমেনা বলেন, আমার বাচ্চা তার গায়ে পানি ছিটিয়েছে বলে অভিযোগ তুলে আমাকে লাথি, মারপিট একপর্যায়ে শ্লীনতাহানির চেষ্টা করলে তার হাত পা ধরেও রক্ষা পাইনি। পরে চিৎকার শুনে অন্যরা এসে আমাকে উদ্ধার করে। তিনি আরো বলেন, ইতোপূর্বে সে আমাকে একাধিকবার মারপিট করেছে।

তবে অভিযুক্ত সহকারী কুক আসাদুজ্জামান আসাদ জানান, মোমেনা আমার গায়ে প্রস্রাব ছিটিয়ে দেয়ার কারণে আমি তাকে মারপিট করেছি।

২৫ নং ওয়ার্ডের জাতীয় যুব সংহতির সভাপতি মো: আফজাল হোসেনসহ এলাকার বাসিন্দা  আব্দুল করিম, বিপ্লব ডালিম ও সোলায়মান  জানান প্রায় সময়ই এখানে মেয়েদের চেঁচামেচি শোনা যায়। এর আগেও এদের মধ্যে কয়েকদফা বিচার হয়েছে। কিন্তু অধ্যক্ষ সেটিকে বার বার ধামাচাপা দিয়েছেন। এখানে আয়াকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনা গোপন করা হচ্ছে বিধায়  বিষয়টি তদন্ত করতে প্রশাসন ও উর্ধবতন কর্মকতাদের হস্তক্ষেপ জরুরি।

এ ব্যপারে ইন্সটিটিউটের অধ্যক্ষ উপ-নিবন্ধক শাহীনুর ইসলাম জানান, বিষয়টি আমি শোনার পরপরই মোমেনাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। তবে বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্ট সমর্থকদের ইন্ধন রয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী

দেওয়ানগঞ্জে পিতাকে হত্যার দায়ে পুত্রের ‘যাবজ্জীবন‘ কারাদণ্ড

নাসিরনগরে মসজিদ ও মন্দিরে অনুদানের চেক বিতরণ

সুন্দরগঞ্জের মোহাম্মদ আলীর সন্ধান চায় পরিবার

ডিমলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মতবিনিময় সভা

ডোমারে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

ডোমারে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক্টরের চাপায় একজনের মৃত্যু

সুন্দরগঞ্জে মীনা দিবস উদযাপিত

সুন্দরগঞ্জে মীনা দিবস উদযাপিত

কলাগাছিয়া মফিজ অ্যাণ্ড আছমত উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

দুবাই থেকে আসা ফ্লাইট থেকে ৮ কেজি স্বর্ণ জব্দ