crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে ১২ লাখ টাকা চুরির ঘটনায় গ্রেফতার-৪

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৭, ২০২০ ৮:০৩ অপরাহ্ণ

‌‌

মো. সাইফুল্লাহ্ খাঁন, জেলাপ্রতি‌নি‌‌ধি, রংপুর : রংপুর নগরীর অন্যতম ব্যস্ততম কাচারি বাজার এলাকায় দিনে-দুপুরে সাড়ে ১২ লাখ টাকা চুরির ঘটনায় দুই নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) বগুড়া শহরের চেলোপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা। গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া শহরের উত্তর চেলোপাড়া গ্রামের ইকবাল আনোয়ারের ছেলে ইরাক আনোয়ার (৩২), আফছার আলীর ছেলে আনিফুল ওরফে হানিফুল (৫০), বিপ্লব মিয়ার স্ত্রী শাপলা বেগম (২২) এবং বাদল মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৪৬)। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা নুর আমিন। তিনি জানান, সিসি ক্যামেরার ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে রোববার বগুড়ার চেলোপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই চার আসামিকে গ্রেফতার করা হয়। আসামিদের রিমাণ্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের আবেদন জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর বেলা সোয়া ১১টার দিকে সোনালি ব্যাংকের কাচারি বাজার শাখা থেকে টাকা তুলে সিঁড়ি দিয়ে নিচে নামেন রংপুর নগরীর কেরানীপাড়া এলাকার বাসিন্দা এবং ব্যবসয়ী সুজাউল ইসলাম। পরে ব্যাগটি মোটরসাইকেলের হাতলে রেখে তিনি তালা খুলছিলেন। ৩০ সেকেণ্ডের মধ্যে তালা খুলে মাথা তুলেই দেখেন টাকার ব্যাগটি আর নেই। ব্যাগে সাড়ে ১২ লাখ টাকা ছিল। এ ঘটনায় ওইদিনই মামলা দায়ের করেন সুজাউল।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ইমরানকে দ্রুত মুক্তির নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের

পাবনার আমিনপুরে আবারো স্কুলছাত্রী ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

মধুপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হলেন আনিসুর রহমান

তিতাসে নির্যাতনের শিকার ৩ সন্তানের মা, জোরপূর্বক তালাক নিতে স্বামী ও তার পরিবারের চাপ প্রয়োগ

কেএমপি’র অভিযানে ৮ অনলাইন জু’য়াড়ি গ্রেফতার

করোনার দুর্যোগে স্বাস্থ্য খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে : জি এম কাদের

ঝিনাইগাতীর সেনাসদস্য ছুটিতে থেকেও মানবিক কাজে নিয়োজিত!

ডিমলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

রংপুরের গঙ্গাচড়ায় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

পঞ্চগড়ে চিকিৎসকের উপর অর্তকিত হামলার প্রতিবাদে মানববন্ধন