crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে সাড়ে ১৩ হাজার কেজি মেয়াদোর্ত্তীণ আটাসহ গ্রেফতার-২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২২, ২০২১ ১১:১৭ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরে সাড়ে ১৩ হাজার কেজি মেয়াদোর্ত্তীণ আটাসহ দুইজনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনে মিনান, সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (ডিবি) মোঃ ফারুক আহমেদসহ অন্যান্য কর্মকর্তা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা এলাকায় পার্বতীপুর বউ বাজারসংলগ্ন মেহগনি গাছবাগান নামক জায়গায় আটার বস্তা বোঝাই একটি ট্রাক আটক করা হয়। ট্রাকের রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট-২২-৩২৭৬। এরপর ট্রাকটি তল্লাশি করে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ আটার বস্তাসহ ট্রাকটি জব্দ করা হয়। এসময় দু’জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নগরীর ১৭ নং ওয়ার্ডের পার্বতিপুর এলাকার মেহগনি গাছবাগান এলাকার মৃত আনছার আলীর পুত্র রাশেদ মিয়া(৩৪), এবং ভগিবালাপাড়া ৩ নং চেকপোস্ট এলাকার মৃত আব্দুল হামিদের পুত্র জিয়াউর রহমান (৪২)। এসময় তাদের কাছ থেকে মোট ১৩ হাজার ৪৮০ কেজি মেয়াদোর্ত্তীণ আটা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য সাড়ে ৫ লাখ টাকা। পরে রংপুরের স্যানিটারী ও নিরাপদ খাদ্য ইন্সপেক্টর বাদী হয়ে জব্দকৃত আলামত এবং আটককৃত আসামীসহ কোতয়ালী থানায় সোপর্দ করে নিরাপদ খাদ্য আইনে কোতয়ালী থানায় মামলা করেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জব্দকৃত ‘আটা’র কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা যায় নির্দিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ‘আটা’র অনুমোদিত ট্রেড লাইসেন্স জালিয়াতি করে অন্য নাম ব্যবহার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারেন, জব্দকৃত আটা পুনঃ প্যাকেটজাত করে নওগাঁসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাতকরণ, পুনঃ ব্যবহার, বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় সরবরাহ ও খাদ্য হিসেবে ব্যবহারের জন্য ট্রাকে করে পাঠানো হচ্ছিল।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মধুপুরে বাল্যবিবাহ বন্ধ, ভ্রাম্যমণ আদালতে বিশ হাজার টাকা অর্থদণ্ড

মধুপুরে বাল্যবিবাহ বন্ধ, ভ্রাম্যমণ আদালতে বিশ হাজার টাকা অর্থদণ্ড

নিরীহ কারও নামে মামলা হলে আইনি প্রক্রিয়ায় প্রত্যাহার করতে হবে: আইজিপি

ঝিনাইদহে অসহায় অসুস্থ শিক্ষার্থীর পাশে ছাত্রলীগ

হ্যাঁ’ ভোটে সিল দিলে আর কখনও স্বৈরাচার ফিরে আসতে পারবে না: রিজওয়ানা হাসান

হরিণাকুন্ডুর বিভিন্ন এলাকায় পুলিশ সেবা সপ্তাহ পালনে লিফলেট বিতরণ

বকশীগঞ্জে পাঁচ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-৪,স্বতন্ত্র ১ বিজয়ী

প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মচারীসহ শৈলকুপায় ৩জনের বিরুদ্ধে চাঁদাবাজী মামলা

মধুপুরে আরশেদ হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

মধুপুর থানা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আনন্দ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত

ডোমারে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত