crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক কারাগারে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৪, ২০২৪ ৮:৪৮ অপরাহ্ণ

 

রংপুর ব্যুরো :
রংপুর থেকে প্রকাশিত দৈনিক বায়ান্নর আলো পত্রিকার সহ-বার্তা সম্পাদক খন্দকার মিলন আল মামুনকে ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে রংপুর সাইবার ট্রাইব্যুনালের আদালত।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে জামিন নিতে গেলে আদালত তাকে জেল হাজতে পাঠাবার আদেশ দেন বিচারক ড. আব্দুল মজিদ।

আদালত সূত্রে জানা যায়, ফেসবুক লাইভে সুনাম ক্ষুণ্ণের অভিযোগে ২০২২ সালের জুলাই সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের জানকি ধাপের হাট গ্রামের রফিকুল ইসলাম বাদী হয়ে দুইজনকে আসামি করে মামলাটি দায়ের করেন। রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব প্রদান করেন। দীর্ঘ তদন্ত শেষে পিবিআই এর পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ২০২৩ সালের ২৬ সেপ্টম্বর ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩(২), ২৫(২), ২৯(১) ধারায় তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী আব্দুল হক প্রামাণিক জানান, এ বিষয়ে আমরা উচ্চ আদালতে যাবো।

অন্যদিকে ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় রংপুর সাইবার ট্রাইব্যুনালের আদালত সাংবাদিক খন্দকার মিলন আল মামুনকে জেলা হাজতে পাঠানোর বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন রংপুরের সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আজ প্রকাশ করা হতে পারে গণস্বাস্থ্যের কিটের ফলাফল

সৈয়দপুরে ত্রাণের দাবিতে অসহায় মানুষদের মানববন্ধন ও সড়ক অবরোধ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো রংপুরের ডিআইজি ও পুলিশ কমিশনাকে

নতুন বেতন কাঠামো নিয়ে পে কমিশনের সর্বশেষ তথ্য

পঞ্চগড়ে শিশুদের নিয়ে গ্রামীণ খেলাধুলা ও বর্ণাঢ্য উৎসব সম্পন্ন

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১৯৬৯টি, গুজব রুখতে সক্রিয় ফ্যাক্ট-চেকিং কমিটি

জামালপুরে গৃহবধূকে দলবদ্ধভাবে ধ*র্ষণ: ৭ আসামির মৃত্যুদণ্ড, একজন খালাস

রংপুরে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

চকরিয়ায় মাস্ক ব্যবহার না করায় ৬১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নি*পীড়নমূলক হতে দেয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী