crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে জাসদ-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও আনন্দ র‍্যালি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৩১, ২০১৯ ২:১৮ অপরাহ্ণ

মোঃ সাইফুল্লাহ খাঁন, জেলা প্রতিনিধি, রংপুর :
জাসদের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপক্ষে আলোচনাসভা করেছে  সমাজতান্ত্রিক দল জাসদ রংপুর জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার(৩১অক্টোবর) বেলা ১২টায় রংপুরশাপলা চত্বরে এ বিষয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী বিষয়ক আলোচনার পাশাপাশি আইনের শাসন ও প্রশাসনের নিরপেক্ষ অবস্থান নিশ্চিত, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা নির্মূল ,মৌলবাদ ও বৈষম্যের অবসান, চলমান দুর্নীতি বিরোধী অভিযান জোরদার করাসহ দেশে শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার বিষয়ে সরকাররের দৃষ্টি আকর্ষণে বক্তব্য রাখেন এ অনুষ্ঠানের বক্তাগণ। এ সময় বক্তব্য রাখেন জেলা জাসদের সহ- সভাপতি আজিজার রহমান, মহানগর জাসদের সভাপতি শহিদুল ইসলাম, জাতীয় যুব জোট জাসদ- রংপুর জেলা সভাপতি আব্দুল হামিদ বাবু, জাতীয় যুব জোট জাসদ কেন্দ্রীয় সদস্য জেলা সাধারণ সম্পাদক কামরুল হাসান টিটু, বাংলাদেশ ছাত্রলীগ(জাসদ) কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি ওসমান গণি, কেন্দ্রীয় সদস্য জেলা সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রামাণিক, মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাকিল ইমতিয়াজ শিতল,কারমাইকেল কলেজ এর ছাত্রলীগ সভাপতি এহতেসাম জেমি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বিপ্লব, ৭নং ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতি আশিক হোসেন প্রমুখ।
বক্তব্য শেষে দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ র‍্যালিতে অংশগ্রহণ করেন সকল নেতাকর্মীগণ। র‍্যালিটি শাপলা চত্বর থেকে জাহাজ কোম্পানি মোড় ও  পায়রা চত্ত্বর হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ সংলগ্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের  মধ্য দিয়ে  শেষ হয়। পরে নেতাকর্মীগণ দেশকে সমাজতান্ত্রিক আদর্শে এগিয়ে নেয়া ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষে সম্মিলিত শপথ বাক্য পাঠ করেন। সেই সাথে অন্যায় দমনের আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন জাতীয় যুব জোট জাসদ কেন্দ্রীয় সদস্য জেলা সাধারণ সম্পাদক কামরুল হাসান টিটু।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে টিসিবি’র মাল ওজনে কম দেওয়ায় এলাকা জুড়ে তোলপাড়!

শৈলকুপায় নীতিমালা বহির্ভূত ও ত্রুটিপূর্ণ কাগজপত্র দিয়ে এমপিও’র সুপারিশ

চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবিতে বাণিজ্যিক হাসপাতাল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন ও বৃক্ষরোপণ

প্রশংসায় ভাসছেন মধুপুরে আসা আমেরিকান জেসিন-মেরিন্ডা দম্পতি

কৃষিতে যন্ত্রের ব্যবহার বাড়ছে, কর্মহীন হচ্ছেন খেটে খাওয়া শ্রমিক

কুমিল্লায় জেলা পুলিশের উদ্যোগে ২৪৬ পুলিশ মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান

কুমিল্লায় জেলা পুলিশের উদ্যোগে ২৪৬ পুলিশ মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান

ঘোড়াঘাটে সার্কেল এএসপি’র নেতৃত্বে  মাদক বিরোধী অভিযানে গ্রেফতার-১০

হোমনায় মাদরাসা শিক্ষক করোনায় আক্রান্ত, বাসা লকডাউন

হরিণাকুন্ডুতে বিপ্লবী বাঘা যতীনের ১৪০ তম জন্মবার্ষিকী পালিত