crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে ছেলের দাফন শেষে বাবার মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৯, ২০২১ ৮:৪২ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরের মিঠাপুকুর উপজেলায় একই পরিবারে একদিনের ব্যবধানে ছেলে ও বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে নিহতের পরিবার, আত্মীয়-স্বজনের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (০৬ এপ্রিল) সন্ধ্যায় পরিবারের ওপর অভিমান করে আব্বাস আলী নামে এক কিশোর আত্মহত্যা করে। এ ঘটনায় ভেঙে পড়েন তার বাবা মোজাম্মেল হক। কিন্তু ছেলের অকাল মৃত্যুর শোক কাটতে না কাটতেই পরদিন বুধবার (৭ এপ্রিল) বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আব্বাসের বাবা।

এলাকাবাসী বলছেন, ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই মোজাম্মেল হকের মৃত্যু হয়েছে। বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কাফ্রিখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান ।

পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে মা-বাবার সঙ্গে অভিমান করে মঙ্গলবার সন্ধ্যায় নিজের শয়নকক্ষে ফাঁস দিয়ে আত্মহত্যা করে কিশোর আব্বাস মিয়া। পরদিন বুধবার সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ছেলেকে কবর দিয়ে এসে শোকে স্তব্ধ বাবা মোজাম্মেল হক বিকেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন। একদিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান বলেন, ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু হৃদয়বিদারক। আমরা আব্বাস আলীর মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা করছি। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। তবে তার বাবা মোজাম্মেল হকের স্বাভাবিক মৃত্যু হওয়ায় ময়নাতদন্ত ছাড়া দাফন সম্পন্ন হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় আলিফ গ্রুপের চেয়ারম্যান মো. আজিজুল ইসলামের ত্রাণ বিতরণ

প্রধানমন্ত্রী বাঁশি ফু দিয়ে ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন করলেন

নিম্নাদালতের তথ্য গোপন করে জজ কোর্টে জামিনের চেষ্টাও ব্যর্থ , ফের হাজতে মাস্টার শামশুদ্দোহা

ঝিনাইদহে রাবেয়া হাসপাতালের তত্বাবধানে বৃদ্ধাশ্রমে মেডিকেল ক্যাম্প

তিতাসে উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

চুয়াডাঙ্গায় র‌্যাব-৬ এর হাতে আটক কুখ্যাত মাদক সম্রাট মিন্টু

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহে “তিন বছরের গ্যারান্টি দিয়ে তৈরী বিশ্বমানের রাস্তা এক বছরেই শেষ”!

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার পুলিশ সুপারের পেট্রোম্যাক্স তেল রিফাইনারী লিঃ’ পরিদর্শন ও কমিউনিটি পুলিশিং সভায় যোগদান

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার পুলিশ সুপারের পেট্রোম্যাক্স তেল রিফাইনারী লিঃ’ পরিদর্শন ও কমিউনিটি পুলিশিং সভায় যোগদান

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ঝিনাইদহ জুড়ে প্রতিবাদ

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ঝিনাইদহ জুড়ে প্রতিবাদ