crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে চিকিৎসকসহ আরও ৫ জনের করোনা থেকে মুক্তি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১২, ২০২০ ৪:৫০ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে সুুস্থ হয়ে আরও পাঁচজন বাড়ি ফিরলেন। মঙ্গলবার (১২ মে) দুপুরে পাঁচ কোভিড-১৯ রোগে আক্রান্ত ব্যক্তিকে ছাড়পত্র প্রদান করা হয়। তারা হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আহাদ বকস (৪১) ও ডা. রোকন উদ্দিন (৩০), নার্স তারজিনা (৩০), মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী (সেকমো) সালমান (৩০) এবং গাইবান্ধা জেলার গৃহিণী লাবনী বেগম (৩৪)। হাসপাতাল থেকে বিদায় নেয়ার সময় হাসপাতালের তত্ত্বাবধায়কসহ চিকিৎসকরা তাদের ফুল ও চিঠি দিয়ে শুভেচ্ছা জানান। এ নিয়ে মোট ১৪জন এই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেন।

ছাড়পত্র প্রদানের বিষয়টি নিশ্চিত করে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম নূরুন্ নবী জানান, কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে তারজিনা গত ২২ এপ্রিল, লাবনী বেগম ২৩ এপ্রিল, ডা. রোকন উদ্দিন ২৮ এপ্রিল, ডা. আহাদ বকস ২৫ এপ্রিল এবং সালমান ২৭ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আক্রান্ত রোগীদের রোগের উপসর্গ উপশম হওয়ায় এবং তাদের পর পর দুইটি রিয়েল টাইম পিসিআর টেস্ট নেগেটিভ হাওয়ায় আজ মঙ্গলবার তাদের ছাড়পত্র প্রদান করা হয়েছে। এ নিয়ে মোট ১৪ জন এই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেন। বর্তমানে হাসপাতালে ২৮ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান এই কর্মকর্তা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে প্রধান সড়ক মেরামতে ধীরগতি, অন্য ৪টি সড়কের বেহাল দশা

উচ্চ শিক্ষার পাশাপাশি সুশিক্ষিত হতে হবে : মসিক মেয়র

ডোমারে সাড়ে ৯ লক্ষ টাকা চুরির রহস্য উৎঘাটন, অজ্ঞান পার্টির সদস্য আটক

চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবিতে বাণিজ্যিক হাসপাতাল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন ও বৃক্ষরোপণ

ময়মনসিংহে জন হ’য়রানি রোধে বিট পুলিশিং সাইনবোর্ড স্থাপন

ময়মনসিংহে জন হ’য়রানি রোধে বিট পুলিশিং সাইনবোর্ড স্থাপন

ডোমারে সাংবাদিক জাকির প্রধানের কুলখানী অনুষ্ঠিত

রংপুরের পীরগঞ্জে মাওলানা মিজানুর রহমান আল আজহারীর মাহফিলে লাখো জনতার ঢল

সার পরিস্থিতি মনিটরিং এর জন্য নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে

সার পরিস্থিতি মনিটরিং এর জন্য নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে

ক্যান্সারসহ ৭ রোগ প্রতিরোধে আখের রস

জামালপুরে সাবেক এমপি ইঞ্জি. মোজাফফরের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ নেতার মামলা