crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে আগুনে পুড়ে ৭ লাখ টাকার সম্পদ ভস্মিভূত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৯, ২০২০ ৩:১২ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি,  রংপুর :
রংপুরের গঙ্গাচড়ায় বাড়িতে আগুন লেগে নগদ টাকা ও গবাদিপশুসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে প্রায় ৭ লক্ষ টাকার সম্পদ ছাই হয়েছে। উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ গ্রামের তেতুলতলায় ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানায়, দক্ষিণ কোলকোন্দ তেতুলতলার মৃত নগেন্দ্র নাথের পুত্র বলরামের বাড়িতে গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে আগুন লাগে। এ সময় বাড়ির লোকজন ঘুমিয়ে থাকায় আগুন দ্রুত  চারদিকে ছড়িয়ে পড়ে। পরে বাড়ির লোকজন প্রাণে বেঁচে গেলেও ততক্ষণে সহায়সম্বল ৫টি টিনের ঘর, ৪টি গরু, নগদ ২৫ হাজার টাকা, ১টি শ্যালো মেশিন, ৬টি ফ্যান, ১টি সেলাই মেশিন, ১০ মণ ধান, ৫ মণ চালসহ সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। 
স্থানীয় ইউপি সদস্য আলা মিয়া জানান, বাড়ির গোয়াল ঘরে গরুর মশা তাড়ানোর জন্য গোবরের শলার আগুন  পুরো ঘরে ও পরে তা বিদ্যুতের তারে লেগে চারদিকে ছড়িয়ে সবকিছুই ভস্মিভূত হয়েছে।

বলরাম জানায়,  এ দুর্ঘটানায় প্রায় ৭ লক্ষ টাকারও বেশী সম্পদের ক্ষতি হয়েছে আমার। আগুন টের পাওয়ার পর পরই ফায়ার সার্ভিসকে খবর দিলেও পুড়ে যাওয়ার পর তারা এখানে আসেন। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম।

উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারকে রান্নার হাড়ি-পাতিল, পরনের পোশাক, তেল, সাবান ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করেন। এছাড়াও সরকারিভাবে ১২ হাজার টাকা ও ৪ বান্ডিল টেউটিন সহায়তা করা হবে বলে জানিয়েছেন তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধীতাকারী ও অবমাননার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

বগুড়ায় স্কুলছাত্রকে তু’লে নিয়ে নি’র্যাতনের অভিযোগে ৮ ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

বগুড়ায় স্কুলছাত্রকে তু’লে নিয়ে নি’র্যাতনের অভিযোগে ৮ ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

হোমনায় কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক নিখিলের গাড়িবহরে হামলা

নীলফামারীতে মামলা তুলে নিতে ভাতিজাকে হু’মকি,চাচার বিরুদ্ধে চার্জ গঠন

নীলফামারীতে মামলা তুলে নিতে ভাতিজাকে হু’মকি,চাচার বিরুদ্ধে চার্জ গঠন

পুলিশ সুপারদের ‘রোল মডেল’ হতে হবেঃ আইজিপি

র‌্যাব-৬ ও সিপিসি-২’র সফল অভিযানে ঝিনাইদহে বিপুল পরিমাণ সরকারি ও আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ, আটক-১

জামালপুরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

কচুয়ায় মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ মিছিলে হামলা, আহত ১৫

রংপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রংপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জামালপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে ব্র্যাকের মানববন্ধন