crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ময়মনসিংহে রফিকুল হ’ত্যা মামলার আসামিদের ফাঁ’সির দাবিতে বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৫, ২০২২ ৫:১৪ অপরাহ্ণ
ময়মনসিংহে রফিকুল হ’ত্যা মামলার আসামিদের ফাঁ’সির দাবিতে বিক্ষোভ সমাবেশ

 

 

দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ

ময়মনসিংহে রফিকুল হ’ত্যা মামলার আসামিদের ফাঁ’সির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫মে) দুপুরে নিহতের পরিবার ও এলাকাবাসী নগরীর মাসকান্দা থেকে একটি মিছিল নিয়ে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করে। এসময় তারা রফিকুলের হত্যা’কারিদের ফাঁ’সির দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী জেলেখা খাতুন, বড় ভাই শহিদ মিয়া, কন্যা তসলিমা আক্তার, তসলিমার স্বামী উসমানসহ পরিবারের অন্যান্য সদস্য ও এলাকাবাসী।

গত রমজান মাসে নিহত রফিকুলের মেয়ে তাছলিমা একই এলাকার রানু বেগমের ছেলে উসমানের সাথে প্রেম করে বিয়ে করে। কিন্তু উসমানের পরিবার বিয়ে মেনে না নেয়ায় দুই পরিবারের সাথে বিরোধ চলছিল। এরই জের ধরে গত রোববার (২২ মে) সন্ধ্যায় উসমানের মা রানু বেগম এবং তার দুই ভাই আনিছ আহম্মেদ ও মো: সাদ্দাম মেয়ের বাবা রফিকুলকে ছু’রিকাঘাত করে হ’ত্যা করে।এ ঘটনায় গত ২৩ মে নিহত রফিকুলের ভাই বাদল বাদি হয়ে ছেলের মা রানু বেগমসহ চার জনকে আসামী করে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করে।

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি শাহ কামাল আকন্দ জানায়, রফিকুল ইসলাম হ’ত্যাকান্ডে মামলার আসামি আনিছ আহমেদ, মোঃ সাদ্দাম, মন্তাজ আলী ও রানু বেগমকে গ্রেফতার করা হয়েছে। এর মাঝে দুই আসামি সাদ্দাম ও আনিছ আহম্মেদ এ হ’ত্যাকান্ডের সাথে জড়িত বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছে। অন্য দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৪ টি নব-নির্মিত বহুতল ভবনের উদ্বোধন

১৩ বছর পর ডিসি সুলতানা পরিবারের দখলদারিত্বের অবসান

হোসেনপুরে জিংকসমৃদ্ধ ধান চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা

কুষ্টিয়ায় নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল’র উদ্বোধন করলেন এমপি হানিফ

পণ্য পরিবহণ মালিক-শ্রমিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

পঞ্চগড়ে মাদক ও দুর্নীতি প্রতিরোধে তরুণ সমাজের ম্যারাথন দৌড়

বিএনপিকে কোনভাবেই নয়াপল্টনে সমাবেশ করতে দেয়া হবে না : ডিএমপি কমিশনার

বিএনপিকে কোনভাবেই নয়াপল্টনে সমাবেশ করতে দেয়া হবে না : ডিএমপি কমিশনার

জামালপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

ময়মনসিংহে নি’হতদের পরিবার পাবে ২০ হাজার টাকা , তদন্ত কমিটি

মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের অভিযানে ৩৫০০ পিস ইয়াবা ও ১টি পিকআপসহ গ্রেফতার ১