crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ময়মনসিংহে নামাজরত অবস্থায় এক যুবকের মৃ’ত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৮, ২০২২ ৮:০৯ অপরাহ্ণ
ময়মনসিংহে নামাজরত অবস্থায় এক যুবকের মৃ’ত্যু

 

 

 

দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহ>>

ময়মনসিংহে নামাজরত অবস্থায় সুমন মিয়া (৩৫) নামের এক যুবকের মৃ’ত্যু হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের গোদারাঘাট পুরাতন বাসস্ট্যাণ্ড এলাকায় এ ঘটনা ঘটে।

সুমন মিয়া নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের কালিবাড়ী এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন প্রাইভেটকার চালক ছিলেন।

নগরীর পুরাতন বাসস্ট্যাণ্ড এলাকার কেন্দ্রীয় শাহী জামে মসজিদের ইমাম হাফেজ খোরশেদুল আলম ক্রাইম পেট্রোল২৪.কম কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সুমন মিয়া নিয়মিত মসজিদে এসে নামাজ আদায় করতেন। আজ আসরের সময় তিনি ফরজ নামাজে শরিক হতে পারেননি। আমরা নামাজ পড়ে বের হয়ে গেলে সুমন নামাজ পড়তে আসেন। তিনি মসজিদে একা একা নামাজ পড়ছিলেন। সিজদায় গিয়ে সুমন মিয়া উঠতে না পেরে কাঁত হয়ে পড়ে যান। পরে আমরা টের পেয়ে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।’

ময়মনসিংহ জেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি নজরুল ইসলাম বলেন, ‌‘সুমন আমার ভাগ্নে। সে খুব ভালো মানুষ ছিল। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। সবার সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করতো। তার অকাল মৃ’ত্যুতে আমরা শোকাহত।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

গ্রিন অ্যাণ্ড ক্লিন দিনাজপুর গড়ার লক্ষ্যে সবুজ ও পরিবেশবান্ধব কার্যক্রমের উদ্বোধন

ডোমারের সাংবাদিক হিলালী ওয়াদুদ চৌধুরী বাবু’র দাফন সম্পন্ন

নীলফামারীতে ৩ জুয়ারি আটক

নীলফামারীতে ৩ জুয়ারি আটক

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে : আইজিপি

লক্ষ্মীপুরে মাকে জবাই করে হত্যা, পাষণ্ড ছেলে আটক

সাংবাদিক দিলীপ দাস হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন

কুমিল্লা সীমান্তে অবৈধ প্রবেশের সময় ভারতীয় নাগরিক আটক

অবকাঠামো গত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান উন্নয়নেও সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছেঃ ধর্ম প্রতিমন্ত্রী

অবকাঠামো গত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান উন্নয়নেও সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছেঃ ধর্ম প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জে শহিদ বীর শরীফ ওসমান হাদী (রহ.)-এর রূহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া