crimepatrol24
২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১২:৪৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি পঞ্চগড়ের তেঁতুলিয়ায়

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৩০, ২০২২ ১০:১৫ অপরাহ্ণ
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি পঞ্চগড়ের তেঁতুলিয়ায়

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধিঃ
পাহাড়ি হিমেল হাওয়া ও কনকনে বাতাসে দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ে আবারও জেঁকে বসেছে শীত। এতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এদিকে ঘনকুয়াশা রাত থেকে সকাল পর্যন্ত এবং দিনভর উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল হাওয়ায় কনকনে শীতে সাধারণ মানুষজন কাহিল হয়ে পড়েছে। শীতের কারণে জরুরি কাজ ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছে না। এতে করে বিপাকে পড়েছেন দরিদ্র ও নিম্ন আয়ের মানুষেরা। তবে পরিবারের চাহিদা মিটাতে অনেকে শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে ছুটছেন।
রোববার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন ও মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা গত শনিবার (২৯ জানুয়ারি) রেকর্ড করা হয় ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ রাসেল শাহ জানান, তেঁতুলিয়ায় গত কয়েকদিন থেকে তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রির মধ্যে উঠানামা করছিলো। আজ রোববার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
সরেজমিনে দেখা গেছে, তীব্র শীতে অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে ব্যস্ততম সড়ক ও হাটবাজারগুলো। এদিনে সূর্যের দেখা মিললেও উত্তাপ না থাকায় কনকনে শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। ভোরে ঘনকুায়াশা থাকার কারণে পঞ্চগড় জেলার বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহানগুলোকে চলাচল করতে দেখা গেছে। এদিকে শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এতে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ইঞ্জিনিয়ার সবুর দলীয় মনোনয়ন পাওয়ায় স্বস্তি ফিরে পেলো এলাকাবাসী, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

ইঞ্জিনিয়ার সবুর দলীয় মনোনয়ন পাওয়ায় স্বস্তি ফিরে পেলো এলাকাবাসী, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

কুমিল্লায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন

কুমিল্লায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন

নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৪ টি নব-নির্মিত বহুতল ভবনের উদ্বোধন

ডুলাহাজারায় বিটে পাকা দালান নির্মাণের হিড়িক

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডিবি পুলিশের হাতে আটক

নীলফামারীর দু’টি ইউপির নির্বাচনে একটিতে আ.লীগ ও অপরটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

নীলফামারীর দু’টি ইউপির নির্বাচনে একটিতে আ.লীগ ও অপরটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

ময়মনসিংহে রমজানে পণ্য সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং

মানুষের পাশে দাঁড়ানোই মানবিক একতা ঐক্য সংস্থার কাজ

শৈলকুপায় ৬ দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কৃষক রতন হত্যা মামলার আসামী, আসামীদের হুমকিতে নিরাপত্তাহীনতায় বাদি ও তার পরিবার

শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কর্ম-বিরতির পর কাজ শুরু করেছে