crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মোল্লাহাটে ধ’র্ষণের শিকার ৯ বছরের শিশু, ধ’র্ষক গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৪, ২০২৪ ৮:২৬ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
বাগেরহাটের মোল্লাহাটে নিজ ঘরে ডেকে নিয়ে ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে মোল্লাহাট উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে মঙ্গলবার বিকালে নিজ ঘরে ডেকে নিয়ে ওই শিশুকে ধ’র্ষণ করে ওই কিশোর। পরে নির্যাতিতা শিশুর পরিবারের পক্ষ থেকে মোল্লাহাট থানায় অভিযোগ করা হয়।

আটক কিশোর ওই এলাকার ট্রাকচালক মো. আবুল কালামের ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে পড়াশোনা করে। ঘটনার দিন কিশোরের মা সেলাই প্রশিক্ষণে এবং বাবা ট্রাক নিয়ে বাইরে ছিলেন।

পুলিশ জানায়, পুতুল তৈরীর টুকরো কাপড় দেওয়ার কথা বলে ওই শিশুকে নিজ বসত ঘরে ডেকে নেয় কিশোর। বাড়িতে কেউ না থাকার সুবাদে সেখানে শিশুটিকে ধ’র্ষণ করে। মুমূর্ষু অবস্থায় শিশুটি বাড়িতে আসে। পরিবারের লোকজন বুঝতে পেরে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আ’শঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে নিকটস্থ গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম বলেন, ‘ধ’র্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। শিশুটি বেশ অসুস্থ, গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গৌরীপুরে স্বেচ্ছায় রক্তদানের শীর্ষে দৈনিক জনতার প্রতিনিধি শেখ বিপ্লব

ঝিনাইদহে আমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে বাগানমালিক ও ব্যবসায়ীদের মানববন্ধন

আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে : শেখ হাসিনা

পল্লী বিদ্যুতের “আলোর ফেরিওয়ালা” কার্যক্রমে সাধারণ মানুষের প্রতিটি বাড়িতে ভ্যানে করে বিদ্যুত সংযোগ প্রদান

দিনাজপুরে কারিতাসের উদ্যোগে সম্প্রীতি ও আন্তঃধর্মীয় কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধায় ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রেফতার

ছাত্রলীগকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

হোমনায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

হোমনায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত